
প্রিয়জন ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা।
বিজেপি সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি আসনে এগিয়ে রয়েছে, বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ একাই ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর গুরুত্বপূর্ণ শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ২৩টি আসনে এগিয়ে রয়েছে।