• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে মাদকসেবনের দায়ে ২ জনের কারাদণ্ড ও জরিমানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ১০৫ রানে ফিরলেন সাদমান পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা কক্সবাজারে নকল ব্যান্ডরোলের ২৭ লাখ টাকার সিগারেট জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে এমপি আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি হবে: প্রধানমন্ত্রী রাজশাহীতে অনলাইন জুয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, ২ মোবাইল জব্দ

ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

Reporter Name / ৫০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইরানের নতুন প্রস্তাবে শুক্রবার অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি না হলে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার’ হুমকিও দেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা যা প্রস্তাব দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট নই।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে আলোচনার একটি খসড়া প্রস্তাব দিয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এই যুদ্ধ শুরু হয়। পরে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতির কারণে সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি মাত্র একবার আলোচনা হয়েছে। তবে, সেটিও ব্যর্থ হয়।

এদিকে, ইরান হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এতে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও সার সরবরাহে ব্যাঘাত ঘটছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে।

ইরানের প্রস্তাবে কেন অসন্তুষ্ট—এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তারা এমন কিছু চাইছে, যা আমি মেনে নিতে পারি না।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও বলেন, আলোচনায় ইরান ‘অগ্রগতি’ করেছে, তবে দেশটির নেতৃত্বে ‘গভীর বিভক্তি’ রয়েছে। তার ভাষায়, ‘তারা আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কি না, তা নিশ্চিত নই।’

চুক্তি না হলে কী পদক্ষেপ নেওয়া হবে—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি ট্রাম্প। আবারও হামলা চালানো হবে কি না, সে বিষয়েও তিনি কোন কথা বলেননি।

তিনি বলেন, ‘আমরা কি গিয়ে তাদের পুরোপুরি ধ্বংস করে দেব, নাকি চুক্তির চেষ্টা করব- এটাই প্রশ্ন।’

ট্রাম্প আরও বলেন, তিনি বড় ধরনের হামলা চালাতে চান না, তবে সেটিও একটি বিকল্প হিসেবে রয়েছে।

যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদনের ৬০ দিনের সময়সীমা অতিক্রম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তার বিষয়টি ‘সম্পূর্ণ অসাংবিধানিক’।

তিনি বলেন, ‘আমাদের যুদ্ধবিরতি ছিল, তাই এতে অতিরিক্ত সময় পাওয়া যায়। অন্য কোনো দেশ এভাবে করেনি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।