• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আগামীকাল ১১ দলীয় জোটের প্রতিবাদ মিছিল নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন বিষ প্রয়োগে কারাগারে রাশিয়ার বিরোধী নেতার মৃত্যু রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে ১ জন নিহত আবারও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা, এবার বাধা বৃষ্টি ভোটের লড়াই পেরিয়ে সৌজন্যের রাজনীতি: রাজশাহী-৩ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ চট্টগ্রাম-১৩ : ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়ে গেল দুর্বৃত্তরা

বিষ প্রয়োগে কারাগারে রাশিয়ার বিরোধী নেতার মৃত্যু

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ এপিবাটিডিন নামে একটি প্রাণঘাতী বিষ প্রয়োগে কারাগারে মারা যান রাশিয়ার বিরোধী নেতা ও পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি। শনিবার, মস্কোর সংস্কারবাদী নেতা নাভালনির মৃত্যুর দুই বছর পর, তার শরীরে পাওয়া নমুনা বিশ্লেষণ করে বিবৃতি দেয় যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের পাঁচ দেশ। রুশ সরকার বিরোধীমত দমনে এই হত্যাকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তারা। এছাড়া, নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও দায়ী করেছে দেশগুলো।

মৃত্যুর ২ বছর পর ফের আলোচনায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি। রুশ মসনদে পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্বে পরিচিত ছিলেন এই দুর্নীতিবিরোধী নেতা। তার ঝাঁঝালো বক্তব্য কম্পন সৃষ্টি করতো পুতিনের সাম্রাজ্যে।

রুশ সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলা নাভালনিকে ২০২১ সালে আটক করে রুশ পুলিশ। এরপর কারাগারের চার দেয়ালে কয়েক বছরের বন্দি জীবন শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রহস্যজনক মৃত্যু হয় তার। নাভানলির মারা যাওয়া স্বাভাবিক বলে রুশ কারা কর্তৃপক্ষ দাবি করলেও, শুরু থেকেই তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় বলে অভিযোগ করে আসছিলেন নাভালিনির স্ত্রী।

এবার রুশ বিরোধী নেতার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস। নাভালনির দেহ থেকে পাওয়া নমুনা বিশ্লেষণ করে দেশগুলোর অভিযোগ, এপিবাটিডিন নামে একটি বিষ প্রয়োগের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাভালনি। এই প্রাণঘাতী বিষটি রাশিয়া নয়, দক্ষিণ আমেরিকার ব্যাঙের শরীরে পাওয়া যায়।

এছাড়া, নাভালনির মৃত্যু নিয়ে জার্মানির মিউনিখে কথা বলেছে ফ্রান্স ও ব্রিটেনের নেতারা। তারা নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট বলেন, নাভানির মৃত্যুর ২ বছর পর ফ্রান্সসহ আমরা পাঁচটি দেশ প্রমাণ করতে পেরেছি নাভানিকে বিষপ্রয়োগ করে মারা হয়েছিল। আমরা ল্যাবে বিষদ পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করেছি। তাই রাশিয়া যতই মিথ্যাচার করুক, নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী। এটি আরও প্রমাণ করে রাশিয়া বিরোধী মত ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়।

একই অভিযোগ ব্রিটিশ পররাষ্ট্র সচিব ইভেট কুপারের।

ব্রিটেনের পররাষ্ট্র সচিব ইভেট কুপার বলেন, এটা প্রমাণ করে যে রাশিয়া তাদের দেশের জনগণ ও বিরোধীদের চুপ করাতে কতটা বর্বর হতে পারে। আমরা কখনই নাভালনির কথাগুলোর ভুলব না। তার পদক্ষেপ পুতিন প্রশাসনের ভয়ের কারণ ছিল। তবে আমরা নাভালনির দেখানো পথে সত্য বলে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেনি ক্রেমলিন। তবে এর আগে দেয়া একাধিক বক্তব্যে রাশিয়া দাবি করে, কারাগারে অসুস্থ হয়েই মারা যান নাভালনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।