• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

দুই সপ্তাহ ধরে রাজধানীর মোবাইল মার্কেটে তালা, গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া ব্যবসায়ীরা

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ শৃঙ্খলার নামে চালু হয়েছিল এন.ই.আই.আর। কিন্তু সেই শৃঙ্খলাই অচল করে দিয়েছে দেশের মোবাইল বাজার। দুই সপ্তাহ ধরে তালাবদ্ধ রাজধানীর বড় বড় মোবাইল মার্কেট। একদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া ব্যবসায়ীরা, অন্যদিকে, কোটি কোটি টাকার লোকসানের শিকার হওয়ায় নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার।

ফ্লোরজুড়ে সুনসান নীরবতা। ক্রেতা-বিক্রেতার ভিড়ে দোকানগুলো প্রতিদিন মুখর থাকলেও নেই আগের সেই কোলাহল, সাটারও বন্ধ, ঝুলছে তালা। এমন চিত্র গেল ২০ বছরে দেখেনি কেউ।

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর সবচেয়ে বড় মোবাইল বাজার ছাড়াও বন্ধ দেশের প্রায় সব মোবাইল মার্কেট। যার মূলে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বা এনইআইআর সিস্টেম চালু।

ব্যবসায়ীদের ৩ মাস সময় বেধে দিলেও ২০২৬ এর শুরুতেই বন্ধ হয়ে যায় আনঅফিশিয়াল সব মোবাইল হ্যান্ডসেট। বারবার সংলাপ কিংবা শুল্ক কমানোর আবেদন করা হলেও, তা আমলে না নেয়ায় শুরু হয় আরও ক্ষুব্ধ হন মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায়ে বিক্ষোভ করলে চলে ধরপাকড়।

যদিও, ব্যবসায়ীদের দাবি, বিটিআরসি ভবনে ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগতরা। অযথা তাদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল বলেন, ‘তথ্য আপনার আমার। যাচ্ছে দিল্লিতে, স্টোর হচ্ছে দিল্লিতে। আশেপাশে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে রাখা যায়? যেখানে আধিপত্যবাদ নিয়ে হাদি ভাই এত কথা বলেছেন, যে আধিপত্যবাদ নিয়ে আমাদের সর্বস্তরের মানুষ চিন্তা করছে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাই সেখানেই কেন যেতে হবে?’

মোবাইল ব্যবসায়ীদের অভিযোগ, পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই সিস্টেম চালু করায় পুরো বাজার অচল হয়ে পড়েছে। তারা বলছেন, এন.ই.আই.আর সিস্টেম এর ডেটাবেজ ভারতে হওয়ায় তথ্য চুরির পাশাপাশি একই ব্যক্তির নামে একাধিক আই.এম.ই.আই নম্বর নিবন্ধন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্মার্ট থিংকের স্বত্বাধিকারী মঈন আহমেদ বলেন, ‘১ তারিখে আমরা বিটিআরসি ভবনে যাই। সেসময় আমাদের ভেতর কিছু বহিরাগত লোক ঢুকে। বিটিআরসিতে ভাঙচুর চালায়। ওইদিনই আমাদের মোটামুটি ৪৫ জনের মতো গ্রেপ্তার করা হয়। আমরা ব্যবসায়ীরা আসলে বাসায় ঘুমাতে পারি না। প্রতিদিনই আমাদের ডিবি আতঙ্ক থাকে। এরমধ্যে কয়েকদিনই আমাদের কয়েকজন ব্যবসায়ীর বাসায় গিয়ে পুলিশ হানা দিয়েছে।’

ব্যবসায়ীরা বলছেন, দোকান বন্ধ থাকায় বিশাল অঙ্কের ক্ষতির শিকার হচ্ছেন তারা। অবিক্রীত থেকে যাচ্ছে কোটি কোটি টাকার মোবাইল ফোন। পাশাপাশি ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় এই খাতে জড়িত ২০ লাখেরও বেশি মানুষের রুটি রুজি এখন অনিশ্চিত।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল বলেন, ‘ব্যবসা বন্ধ হয়ে গেলে আইটি সেক্টরে অনেক বড় একটা প্রভাব পড়বে। অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে স্মার্টফোন ইউজারদের, আমরা ব্যবসায়ীরা যারা আছি আমাদের সাথেই তাদের ব্যবসাটা কানেক্টেড। প্রবাসীরা আসলে আক্ষরিক-জ্ঞানশূন্য। তারা কখনোই এরকম ডকুমেন্টস মেইনটেইন করে বাংলাদেশে এসে জমা দিবে তারপর ৩ থেকে ৫ কর্ম-দিবস পরে তারা সেটা এপ্রুভ করবে। কোনো কারণে যদি এপ্রুভ না হয় দ্বিতীয়বার ডকুমেন্টসটা স্পষ্ট ছবি তুলে সাবমিট করতে পারবে এটা আমার মনে হয় না। এটাই হলো সমস্যা।’

এদিকে, মোবাইল মার্কেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারাও। ফোন কিনতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে। বন্ধ সার্ভিসিংও। যদিও, এ নিয়ে কোনর মন্তব্য করতে রাজি হননি বিটিআরসির কেউ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।