• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্প নোবেল কমিটিকে প্রভাবিত করছেন

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ গাজায় চলমান গণহত্যায় সমর্থন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত পুতিনের সঙ্গে বন্ধুত্ব ও বিশ্ব বাণিজ্যে অস্থিরতা ছড়ানোয়, চলতি বছরের নোবেল পুরস্কার জন্য ট্রাম্পকে যোগ্য মনে করছেন না বিশেষজ্ঞরা। পাশাপাশি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্প নোবেল কমিটিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ তাদের।

দ্বিতীয় মেয়াদে মসনদে বসার পর থেকেই, নোবেল পুরস্কার পেতে বেশ তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজেকে বিশ্বশান্তির অগ্রদূত হিসেবে আখ্যা দেন ট্রাম্প। জানান, জাতিসংঘের সহায়তা ছাড়াই বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি।

এর আগেও, বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যে ট্রাম্প বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার নেয়া বিভিন্ন উদ্যোগের কথা বারবার উল্লেখ করেন। কিন্তু ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা যতই নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে এগিয়ে রাখুক না কেন, বিভিন্ন কারণে চলতি বছরে তার পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

গাজায় চলমান ইসরাইলি গণহত্যায় নেতানিয়াহুকে সমর্থন, গেল আগস্টে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক ও বিশ্বব্যাপী চলমান বাণিজ্য অস্থিরতার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য পিছিয়ে রাখছেন অনেক বিশেষজ্ঞ।

নোবেল জয়ী ইতিহাসবিদ আসলে সুইন বলেন, ‘পুরস্কারের জন্য ট্রাম্পকে বিবেচনার কোনো প্রশ্নই আসে না। বর্তমানে সংঘটিত সবচেয়ে বড় গণহত্যার সমর্থক তিনি। অথচ মুখে মানুষ হত্যার নিন্দা করেন তিনি।’

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেয়া হলে নোবেল কমিটি ও নরওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে জানান অসলো পিচ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। গাজা যুদ্ধ ছাড়াও, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ট্রাম্পের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।

পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক নিনা গ্রেগার বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তির মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ক্ষমতার কয়েক মাসের মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়িয়েছেন তিনি।’

চলতি বছর শান্তি পুরস্কারের জন্য বিভিন্ন দেশে কাজ করা কয়েকটি আঞ্চলিক সংগঠনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন স্টকহোম পিস ইনস্টিটিউটের পরিচালক।

স্টকহোম পিস ইনস্টিটিউটের পরিচালক করিম হ্যাগাগ বলেন, ‘সুদানে ইমার্জেন্সি রুমস নামে একটি সংগঠন আছে। এছাড়া, দারফুরে একটি কমিটি আছে। এরা অঞ্চলভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় জনগোষ্ঠীর কাছে এদের দারুণ প্রভাব আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।