• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

অস্ত্রের জন্য দ. কোরিয়ায় ইউক্রেনের প্রতিনিধি দল

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের নেতৃত্বেএকটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা চাইতে এই সফর হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডংএ ইলবো বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন উন-সিকের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেছেন। তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। তবে প্রতিবেদনে কোনও সূত্র উল্লেখ করা হয়নি।

অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম কেবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অস্ত্র সহায়তার চাহিদা জানিয়ে সিউলের কাছে অনুরোধ করা হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধি দল বুধবারের দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে, মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইউক্রেনীয় প্রতিনিধি দলের সিউলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।

বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র প্রস্তুতকারী দেশ দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত ইউক্রেনকে মারণাস্ত্র দেওয়ার বদলে অবিস্ফোরিত মাইন সরানোর সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা প্রদানেই মনোনিবেশ করেছে।

চলতি মাসের শুরুর দিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তায়ে-ইয়ুল এক বিবৃতিতে জানান, রাশিয়াকে সমর্থন করতে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মাত্রা ও এর বদলে মস্কোর কাছ থেকে পিয়ংইয়ং কী পাচ্ছে, তা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হবে। সিউল সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।