• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে

নিজ্জর হত্যা নিয়ে কানাডার প্রতিবেদনে ভারতের তীব্র নিন্দা

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কানাডায় বসবাসকারী খলিস্তানি হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘মিথ্যা প্রচারণা’ বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে কানাডিয়ান সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’ একটি প্রতিবেদনে দাবি করে, নিজ্জরকে হত্যা করার ষড়যন্ত্র সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন জয়সওয়াল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অজ্ঞাত কানাডিয়ান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু মোদী নয়, নিজ্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীও।

এর জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, ‘কানাডার সরকারি সূত্রের বরাত দিয়ে এই ধরনের প্রতিবেদনের তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণত সংবাদমাধ্যমের প্রতিবেদন  নিয়ে কোনও প্রতিক্রিয়া দিই না। এই ধরনের ভুয়া প্রচারণা ভারত-কানাডার সম্পর্কে আরও তিক্ততা বাড়াবে।’

কানাডিয়ান নাগরিক এবং খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে গত বছরের জুন মাসে হত্যার শিকার হয়। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দিল্লির ‘এজেন্টদের’ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।

তবে দিল্লিও শুরু থেকেই দাবি করে এসেছে, এই মামলায় দিল্লির কোন সংযোগ নেই।

নিজ্জর হত্যার ঘটনায় প্রমাণ দেখতে চেয়েছিল ভারত। কিন্তু এখন পর্যন্ত দিল্লির হাতে কোনও প্রমাণ তুলে দেয়নি জাস্টিন ট্রুডোর সরকার।

এই মামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দিল্লির দাবি, রাজনৈতিক কারণেই ভারতের ঘাড়ে এই দোষ চাপাচ্ছেন ট্রুডো।

গত মাসে কানাডা অভিযোগ করে যে, ভারতের হাই কমিশনার সঞ্জয় বর্মা এবং কয়েকজন কূটনীতিক এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। কানাডা এই কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে, ভারতও কানাডার চার্জ ডি’অ্যাফেয়ার্স স্টুয়ার্ট হুইলার এবং আরও পাঁচজন কূটনীতিককে বহিষ্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।