• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত

Reporter Name / ২০৫ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবারের (১০) ওই হামলায় নিহতদের ২৪ জনই উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরের একটি আবাসিক ভবনের বাসিন্দা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা ও একটি মানবাধিকার গোষ্ঠী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গাজায় ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) জানিয়েছে, ওইদিন ভোরে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় তিনতলা ভবনটি ধ্বংস হয়ে যায়। এতে করে অন্তত ২৪ জন নিহত হন। এক বিবৃতিতে পিসিএইচআর জানিয়েছে, হামলায় আশেপাশের বাড়ির আরও ত্রিশ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে, জাবালিয়ার কাছে একটি হাসপাতালের বাইরে প্রায় এক ডজন লাশ কম্বলে মোড়ানো এবং মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে সেটি যাচাই করতে পারেনি। সেগুলো আবাসিক ভবনে হামলায় নিহত ব্যক্তিদের দেহ বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। সেখানে অন্তত ৩০ মানুষ বসবাস করতেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়ায় একটি স্থানে হামলা করেছে যেখানে ‘সন্ত্রাসীরা কর্মকাণ্ড পরিচালনা করছিল।’

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসীরা এই এলাকায় কাজ করা ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছে।’

২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েল হামাসের হামলার সূত্র ধরে গাজায় ইসরায়েলি অভিযানের সূত্রপাত হয়। ওইদিন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় আরও প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৩ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।