• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি

ফরেনসিক ল্যাব ও ডাটা সেন্টারে প্রবেশাধিকার চায় প্রসিকিউশন

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার আলামত ও সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ প্রক্রিয়া, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও অনলাইন সার্ভারে প্রবেশাধিকার চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে করে মামলা পরিচালনা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে মনে করছেন তারা।

জানা গেছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এ বিষয়ে আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আবেদনে জানানো হয়েছে, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সুষ্ঠু বিচারের উদ্দেশ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিজিটাল আলামত ও সাক্ষ্য অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সংগ্রহ করার নিমিত্তে আপনার অধীন মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগী ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ন্যাশনাল ডাটা সেন্টারের অনুমোদিত সার্ভারে ডিজিটাল আলামত সংরক্ষণ ও সার্ভারের বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এমতাবস্থায়, আন্তর্জাতিক মানদণ্ড এবং আইনসম্মত উপায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ডিজিটাল ফরেনসিক ল্যাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইট, ডোমেইন, ই-মেইল এবং সার্ভার সংক্রান্ত নিম্নলিখিত বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি।

১. মানবতাবিরেধী অপরাধ ও গণহত্যা সম্পর্কিত সংবেদনশীল ডিজিটাল সাক্ষ্য নিরাপদে সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য আইসিটি বিভাগের অন্তর্গত ন্যাশনাল ডাটা সেন্টার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সাইবার সিকিউরিটি এজেন্সির বিভিন্ন অবকাঠামোতে বৈধ প্রবেশাধিকার।

২. আইসিটি বিভাগের অন্তর্গত ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, দলিলাদি ও সার্ভারে বৈধ প্রবেশাধিকার এবং বিশেষায়িত সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।

৩. সংবেদনশীল তথ্যের সঠিক চেইন অব কাস্টডি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবকাঠামোগত সহায়তা প্রদান।

৪. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি বিভাগ কর্তৃক নিরাপদ সার্ভার ও রাষ্ট্রীয় ডোমেইন ই-মেইল সংক্রান্ত সেবা প্রদান।

৫. সুষ্ঠ বিচার ও তদন্তের উদ্দেশ্যে উপরোক্ত বিষয়গুলোতে অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা প্রদান।

তাই উপরোক্ত বিষয়াবলিতে সুদৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুততম সময়ের মধ্যে চাহিদামতো প্রবেশাধিকার এবং সুবিধাদি নিশ্চিত করার জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আধুনিক বিচার ব্যবস্থায় ডিজিটাল ফরেনসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতন নৃশংস অপরাধগুলোর তদন্তের ক্ষেত্রে আইসিটি বিভাগ কর্তৃক উপরোল্লিখিত সহযোগিতাগুলো একদিকে যেমন তদন্তের বিশ্বাসযোগ্যতা বাড়াবে, পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডগুলো নিশ্চিতের মাধ্যমে দ্রুত, সঠিক ও আইনসম্মত পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।