• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার; ছিনতাইকৃত সাইকেল উদ্ধার

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বিশাল (২০), মো: তানজীম আহমেদ (২০), মো: নাঈম হোসেন (২০) ও মো: সাঈদ হাসান শান্ত (২১)। বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো: ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো: রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো: টুটুল শেখের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত ১০ টায় দামকুড়া থানার তালুকপাড়ায় চার ছিনতাইকারী দু’টি মোটরসাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে পালিয়ে যায়। এদিকে হাবিব তার পরিচিত একজনকে মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনাটি জানায়। ঐ ব্যক্তি স্থানীয় জনতাকে নিয়ে সল্লাপাড়া বটতলা মোড়ে পথরোধ করে দুই ছিনতাইকারীকে সাইকেলসহ আটক করে। এসময় দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কর্ণহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইকেলসহ আসামিদের হেফাজতে গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা জানায়। ঘটনাস্থল দামকুড়া থানাধীন হওয়ায় জব্দকৃত বাই সাইকেলসহ আসামিদের দামকুড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁদের টিম আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ২৩ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ দিবাগত রাত ৪ টায় অভিযান পরিচালনা করে  পলাতক অপর আসামি নাঈম ও সাঈদকে গ্রেপ্তার করে। এসময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।