• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ কানাডার

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা নিয়ে আবারও চাঞ্চল্যকর অভিযোগ করলো কানাডা। মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির সরকার অভিযোগ করেছে, কানাডার মাটিতে সংঘটিত ওই হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন এক পার্লামেন্টারি প্যানেলে বলেছেন, ‘আমাকে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক ফোন দিয়েছিলেন। তিনি আমাকে প্রশ্ন করেন, হত্যার পরিকল্পনায় অভিযুক্ত ব্যক্তিদের একজন অমিত শাহ কিনা। আমি তাকে নিশ্চিত করেছি, শাহ-ই সেই ব্যক্তি।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে প্রথমবার দাবি করেছিল, কানাডায় অবস্থানরত শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর পরিকল্পনায় শাহ জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির কর্মকর্তারা।

অবশ্য নিজের বক্তব্যের প্রেক্ষাপটে কোনও প্রমাণ পেশ করেননি মরিসন।

কানাডায় ভারতীয় হাই কমিশনারের কার্যালয় ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

হত্যাকাণ্ডে কোনও সম্পৃক্ততা বরাবরই অস্বীকার করেছে ভারত সরকার। কানাডার আগের অভিযোগগুলোকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তারা।

শিখ বিচ্ছিন্নতাবাদীরা ভারত থেকে বের  হয়ে ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন বাসভূমি প্রতিষ্ঠার দাবি করে আসছে। ফলে তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে থাকে ভারত সরকার। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে এই দাবি জেরে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদ্বীপ সিং নিজ্জর হত্যায় যোগসাজশের অভিযোগে চলতি মাসের মাঝামাঝিতে ছয়জন ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করে কানাডার সরকার। এর জবাবে ঠিক ছয়জন কানাডীয় কূটনীতিবিদকে বের করে দেওয়ার আদেশ জারি করে ভারত।

তবে বিদেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা বা তার পরিকল্পনায় ভারতের জড়িত থাকার এটিই একমাত্র অভিযোগ নয়।

একজন সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে নিউইয়র্ক সিটিতে বসবাসকারী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার আদেশ দেওয়ার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। মার্কিন-কানাডীয় নাগরিক এই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা ভারতের একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত।

চীনের প্রভাব সীমিত করতে ভারতকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে থাকে পশ্চিমা বিশ্ব। কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার এসব অভিযোগ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক অগ্নিপরীক্ষার মধ্যে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।