• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি

পাকিস্তানের কোচ থাকছেন না কারস্টেন

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্যারি কারস্টেন। ২০২৪ সালের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু পদে থাকতে পারলেন ছয় মাসেরও কম!

সিলেকশন ক্ষমতা বাতিল হওয়ার পর থেকেই পাকিস্তানের নতুন কোচ কারস্টেন, জেসন গিলেস্পি ও  বোর্ডের মধ্যে ঝামেলার সূত্রপাত। কোচরা বাদে সেই ক্ষমতা এখন শুধু নির্বাচক কমিটির হাতে। গিলেস্পি তৃতীয় টেস্টের আগে এই ঘটনা নিয়ে নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি। বলেছেন, এখন তিনি কেবল ‘‘ম্যাচ-ডে বিশ্লেষক’’ এবং ‘‘এর জন্য চুক্তিবদ্ধ হননি।’’

কারস্টেন অবশ্য জনসম্মুখে কোনও মন্তব্য করেননি। তবে তিনি এই ঘটনায় অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নতুন দল এবং সীমিত ওভারের নতুন অধিনায়ক ঘোষণার ক্ষেত্রে কারস্টেন তার মতামত দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু যখন নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হলো তখন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে ছিলেন নতুন নির্বাচনি কমিটির সদস্য আকিব জাভেদ। এমন সিদ্ধান্তের সময় কারস্টেন তখন দেশেও ছিলেন না।

মূলত বোর্ডের সিদ্ধান্তে কোচরা মনে করেছেন, বর্তমান নির্বাচন কমিটির প্রভাব বৃদ্ধির কারণে তারা উপেক্ষিত! পাকিস্তান যখন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে তার পরই নতুন নির্বাচনি প্যানেল ঘোষণা করে পিসিবি। যা তিন মাসে ঘটেছে তৃতীয় বারের মতো!

এটি এখনও স্পষ্ট নয় অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের জন্য কারস্টেনের স্থলাভিষিক্ত কে হবেন। পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর ছয় দিনের মধ্যে শুরু হচ্ছে, প্রথম ওয়ানডে ৪ নভেম্বর মেলবোর্নে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।