• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

স্পর্শকাতর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাচ্ছেন খিজির

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ কিংবা ‘ওরা ৭ জন’র মতো প্রশংসিত সিনেমা নির্মাতা খিজির হায়াত খান। যে সিনেমাগুলোর মূলনায়ক মূলত দেশাত্মবোধ। একই বোধ নিয়ে নির্মাতা এখন ব্যস্ত সময় পার করছেন সদ্য গঠিত দেশের প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর অন্যতম সদস্য হিসেবে।

এদিকে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো দেখছেন। অন্যদিকে সার্টিফিকেশন বোর্ডের বিধিমালা তৈরির বিষয়েও গবেষণা করছেন। তাহলে কি নির্মাতা খিজির হায়াত খান উহ্য হয়ে গেলো! জবাবে মজার ছলেই বললেন, ‘আমি শহীদ হয়ে গেছি, সার্টিফিকেশন বোর্ড সামলাইয়া!’

এরপরই অবশ্য নির্মাণের খবরটি দিলেন। জানালেন, সাম্প্রতিক সময়ে বোর্ডের বিরামহীন কাজের ফাঁকেও সিনেমা নির্মাণের বিষয়টি তার মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গত বছরের পরিকল্পিত সিনেমা ‘সাম্রাজ্য’র সঙ্গে এবার যুক্ত করলেন আরও একটি সিনেমার প্লট।

সোমবার (২৮ অক্টোবর) খিজির হায়াত খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সাম্রাজ্য’ ফাইনাল ড্রাফট নিয়ে কাজ করছি। এছাড়া একটা ঘটে যাওয়া স্পর্শকাতর হত্যাকাণ্ড নিয়ে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করছি। যেটা নিয়ে কিছু একটা বানাতে চাই, ইফ পসিবল ফিল্ম।’’

কোন হত্যাকাণ্ড? মুগ্ধ নাকি আবু সাঈদ! জুলাই বিপ্লবে যে দুটি হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো জাতিকে। যে বিপ্লবের অন্যতম বিপ্লবী নির্মাতা নিজেও। না। অনুমান মেলেনি। খিজির বলেন, ‘এই হত্যাকাণ্ড জুলাই বিপ্লবে ঘটেনি। এটা ঘটেছে ফ্যাসিস্ট সরকারের আমলে। নিরাপত্তাজনিত কারণে হত্যাকাণ্ডের বিষয়টি এখন বলতে চাই না।’

২০২৩ সালেই খিজির ঘোষণা দিয়েছেন পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে ‘সাম্রাজ্য’ নির্মাণের। যার ট্যাগলাইন ছিলো, ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’। নির্মাতা গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) ছবিটির একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করে বলেছিলেন, ‘২০২৪ সাল হবে সহিংস, কারণ রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত হবে। সবাই নিরাপদে থাকুন এবং শুভ নববর্ষ।’

তবে কি খিজির হায়াত খান গত ডিসেম্বরেই জেনেছেন, ২০২৪-এর জুলাই বিপ্লবে রক্তাক্ত হবে দেশ। পতিত হবে সরকার। সৃষ্টি হবে নতুন বাংলাদেশ! একদমই নয়। বরং তিনি ‘সাম্রাজ্য’ ছবিটি মুক্তি দিয়ে সেই বার্তাটি দিতে চেয়েছিলেন দর্শকদের। নির্মম হলেও সত্যি, এরমধ্যে সত্যিকারের বিপ্লব ঘটে যাওয়ায়, অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ছবিটি!

‘সাম্রাজ্য’র ভবিষ্যৎ এবং স্পর্শকাতর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের বাস্তবতা প্রসঙ্গে খিজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘যেটার বাজেট আগে পাই, সেটাই করবো। কারণ, বাজেট বড় ফ্যাক্টর। তবে ‘সাম্রাজ্য’ বানাতে বড় বাজেট লাগবে। তাই এটা পরে বানানোর সম্ভাবনা বেশি।’’

সে হিসেবে, হাসিনা-আমলের হত্যাকাণ্ডটি নিয়েই নির্মাতার বর্তমান আগ্রহ বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।