• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ ৮০০ বার হাজিরা দিয়েছেন সাবেক

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে প্রায় ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস-প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে কতো মামলা রয়েছে তা আমি নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়া, আদালতে হাজিরা দেওয়া ছিলো নিত্যনৈমিত্তিক ঘটনা। কারাগারে গিয়েছি বহুবার। একবার টানা আটক ছিলাম দেড় বছর। পরে ছিলাম আরও ৫ মাস। মিথ্যা মামলায় কারাবাস করা সময়ের অসংখ্য স্মৃতি রয়েছে। কখনো কখনো জেলখানার সামান্য সুবিধাটুকুও পেতে দেওয়া হয়নি। যেটা সাধারণ বন্দিরা পেয়ে থাকেন’।

সাবেক এই স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকার ছিলো প্রতিহিংসা পরায়ণ। তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে অনিয়ম, অন্যায়, ঘুষ, দুর্নীতিকে বৈধতা দিয়েছিল। অপরাধকে তারা কোন অপরাধই মনে করেনি। তাঁদের মস্তিষ্কে পঁচন ধরেছিল। একারণেই সরকার প্রধানের সঙ্গে মন্ত্রীসভা, স্পীকার, সংসদ এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা যে অন্যায় করেছে মানবিক কারণে আমরা তাদের ওপর তেমনটা করতে চাই না। তাদের বিচার দেশের আইন আদালত করবে।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, ‘যদি ব্যক্তিগত অভিমত জানতে চান তবে বলবো, রাজনীতিবীদ হিসেবে আমি দ্রুত নির্বাচন চাইবো। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা নিশ্চিত করতে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে; সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। বিশ্বব্যাপী তার দারুন গ্রহণযোগ্যতা রয়েছে। আমরাও তার ওপর আস্থা রাখতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে সব ব্যাপারে আমাদেরকে সবসময় নির্দেশনা দিচ্ছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।