• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

প্রথম অন্যের সুরে !

Reporter Name / ২৬৭ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান করেন। অডিও আর সিনেমা মিলিয়ে বড়জোর তিন-চারবার এর ব্যতিক্রম ঘটেছে। তবে এবারই প্রথম নাটকের জন্য গাইলেন অন্যের সুরে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়।

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী। নাটকটির মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকার অভিষেক হচ্ছে অভিনয়ে। ‘সন্ধিক্ষণ’ গল্পটি মেহজাবীনের।

অন্যের সুরে নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘রাজের নাটক বলেই এই কাজ করতে রাজি হওয়া। আমার ওপর তার অধিকার আছে। গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। তাকে ধন্যবাদ দেবো না। এর দরকারও নেই! তিনি আমার অন্তরেই আছেন।’

‘প্রাণসখিয়া’ গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। ‍যুক্তরাষ্ট্রপ্রবাসী এই সুরকার বর্তমানে বাংলাদেশে। নাভেদ বলেন, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছে। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সবশ্রেণির শ্রোতার মন জয় করবে।’

নাভেদ পারভেজমুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ এবং ‘তারকাঁটা’র সব গানের সুর ও সংগীত পরিচালনা আরফিন রুমির। এছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এছাড়া এসব গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সর্বশেষ সিনেমা ‘ওমর’-এ সোমেশ্বর অলির কথা ও স্যাভির সুর-সংগীতে ‘রব জানে’ গানে কণ্ঠ দেন আরফিন রুমি। বড় পর্দার জন্য অন্যের সুরে গাওয়া তার গানের তালিকায় আরও আছে ‘এই তো প্রেম’ সিনেমায় হাবিব ওয়াহিদের সুর-সংগীতে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’, ‘কুসুমপুরের গল্প’তে ফেরদৌস ওয়াহিদের সুরে ‘ঝলমল জলসা’ এবং ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় শওকাতের সুর-সংগীতে ‘ও প্রিয়তমা


আপনার মতামত লিখুন :

5 responses to “প্রথম অন্যের সুরে !”

  1. Great ?V I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your customer to communicate. Nice task..

  2. I have read several excellent stuff here. Certainly worth bookmarking for revisiting. I wonder how much attempt you put to make the sort of great informative site.

  3. Hello! Do you know if they make any plugins to safeguard against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any suggestions?

  4. With havin so much content and articles do you ever run into any problems of plagorism or copyright infringement? My blog has a lot of unique content I’ve either authored myself or outsourced but it seems a lot of it is popping it up all over the web without my permission. Do you know any methods to help reduce content from being stolen? I’d truly appreciate it.

  5. You have mentioned very interesting points! ps nice web site. “It is better to be hated for who you are than to be loved for what you are not.” by Andre Gide.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।