• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

পুরস্কারের জুরি বোর্ড ছেড়ে কেন ইলিয়াস কাঞ্চন!

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজের ব্যস্ততা আর অপরাগতার কথা জানিয়ে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এর সদ্য গঠিত জুরি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেই অভিনেতাকে এবার পাওয়া গেলো রাজপথে, আন্দোলনে!

এবার তিনি সংহতি জানিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি নিয়ে আন্দোলনরতদের সঙ্গে। মাথায় জাতীয় পতাকা বেঁধে রাজপথে নেমে এই অভিনেতা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আশা করিনি।’

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আন্দোলনে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতা আরও বলেন, ‘আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, আশা করেছিলাম সেখানে কোনও বৈষম্য থাকবে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদের দাবি আদায়ে আজ বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়াতে হচ্ছে। এদের সঙ্গে যখন আমার যোগাযোগ ছিল না, আমি তখনও বলেছি কারও যদি চাকরির বয়স এক বছর বাকি থাকে এবং তার যদি যোগ্যতা থাকে তাহলে সে চাকরিতে প্রবেশ করতে পারবে। এখানে কাউকে বয়সের গণ্ডিতে বাঁধা যাবে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমরা আশা করবো, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে।’জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরি বোর্ড থেকে অব্যাহতি নিয়েছেন ইলিয়াস কাঞ্চনপ্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা ৩৫ করার দাবি মেনে নিন। কারও যদি চাকরির বয়স এক বছরও বাকি থাকে, তাহলেও সে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি এখানে বয়স মূল বিষয় না, একজন ছাত্র তার মেধা ও যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে। তারা তো চাকরির দাবিতে আন্দোলন করছে না, তারা কারও কাছে কোনও সহানুভূতি চায় না। তারা চায় শুধুমাত্র তাদের অধিকার।’

সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন রেখে এই চিত্রনায়ক এসময় আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে আজ পরিবর্তন এসেছে, তাহলে কেন এখনও চাকরিতে বয়সের ক্ষেত্রে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে? তাদের এই যৌক্তিক দাবি কেন এখন পর্যন্ত পূরণ হচ্ছে না?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।