• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

যুক্তরাজ্য বিএনপি : তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বাংলা‌দে‌শে অন্তর্বর্তী সরকার কাজ শুরু কর‌লেও শিগ‌গিরই তারেক রহমানের দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিএন‌পি চেয়ারপার‌সনের উপ‌দেষ্টা ও দলের যুক্তরাজ্য ক‌মি‌টির সভাপ‌তি এম এ মালেক বলেছেন, ‘নেতার (তারেক) ফেরার সময় নির্ধা‌রিত হলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হ‌বে। দেশের মানুষকে জা‌নিয়েই তিনি ফিরবেন। তার ‌আগে লন্ডনের যে ক‌মিউনি‌টিতে তি‌নি দীর্ঘদিন ছিলেন, সেখানকার মানুষের সঙ্গেও কথা বলবেন।’

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সম্প‌র্কিত সূত্রগু‌লো জানিয়েছে, আরও কিছু সময় পর্যবেক্ষণ করে, দলের ক‌য়েক‌টি ধা‌পের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষণ নির্ধা‌রণ করবেন তারেক রহমান। তার আগে, আপাতত এখান থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী সংগঠনগু‌লো নিয়ে কাজ করতে চান তি‌নি।

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন আইনজীবীরা। দেশে তার বিরুদ্ধে থাকা আদালতের রায়গু‌লোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজী‌বীরা।

তারেক রহমানের কাছের মানুষ হিসেবে পরিচিত, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপ‌তি না‌সির আহমদ শাহীন বলেন, ‘আপাতত নেতার দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই। তবে অচিরেই ফিরে যাবেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।