• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের

বেনজীর ও আমাদের পরিবেশ দিবস উদযাপন ইকো রিসোর্ট

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

জীবন ও জলবায়ু আজ একে-অপরের পরিপূরক। জলবায়ু যেমন, জীবন তেমন। জলবায়ু নাজুক তো জীবনও নাজুক। অথচ আজ থেকে তিন দশক আগেও বিশ্বে জলবায়ু ছিল কেবল বিশেষজ্ঞদের একাডেমিক আলোচনার বিষয়। আমরা সাধারণ মানুষ এটিকে দূরবর্তী কোনও একটি বিষয় হিসেবেই ভাবতাম। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে আমাদের জীবদ্দশাতেই প্রভাব ফেলবে তা আমরা কল্পনাও করতে পারিনি।

আমরা এদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যেই ভোগ করতে শুরু করেছি। এবং এ প্রতিক্রিয়া দিনকে দিনই বাড়ছে বৈ কমছে না।

জলবায়ু এমনিতেই একটি পরিবর্তনশীল বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মানুষ থাকলে পরিবেশের কিছু না কিছু ক্ষতি হবেই। তবে, পরিবেশের সে স্বাভাবিক ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষমতা আছে। প্রকৃতির নিয়েমেই প্রকৃতির কিছু ক্ষতি বা ধ্বংস হয়। আবার প্রকৃতির নিয়মে প্রকৃতি নিজেই সে ক্ষতি পুষিয়ে নিতে পারে। দাবানল হয়। আবার বৃষ্টিতে নতুন বনভূমি জেগে ওঠে।

সিডরে আমাদের সুন্দরবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভেবেছিলাম সুন্দরবন বুঝি প্রায় ধ্বংসই হয়ে গেলো। কিন্তু না। মাত্র বছর কয়েকের মধ্যেই সুন্দরবন আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রাকৃতিক কারণে প্রকৃতির ক্ষতি প্রকৃতি আবার প্রাকৃতিক নিয়মেই পুষিয়ে নেয়। কিন্তু মানুষ যদি প্রকৃতির ক্ষতি করে তবে প্রকৃতি প্রাকৃতিক নিয়মে অধিকাংশ সময় সে ক্ষতি পুষিয়ে নিতে পারে না। মানুষকে তখন প্রাকৃতি বিপর্যয় রোধে ইতিবাচক ভূমিকা রাখতে হয়।

মানুষ তার নিজের প্রয়োজনেই প্রতিকৃতির পরিবর্তন ঘটায়। গাছ কাটে, পাহার কাটে, নদী, খালে বাঁধ দেয়। মানুষ বাঁচার জন্য যা-ই করে তা কোনও না কোনোভাবে প্রকৃতিতে প্রভাব ফেলে। অধিকাংশ সময় সে প্রভাব হয় নেতিবাচক। সে কারণেই মানুষকে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসতে হয়। বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখার তাগিদটি সেখান থেকেই।

প্রকৃতি, পরিবেশ বা জলবায়ু যা-ই বলি না কেন-এসব কিছুর প্রধান উপাদানই হচ্ছে মাটি। মাটির ওপরেই এই পৃথিবী। মাটির ওপরেই পরিবেশ, প্রকৃতি, জলবায়ুম ও আমরা মানুষ। সে জন্যই আমরা বলি-মাটির পৃথিবী। যেহেতু পৃথিবী মাটির, তাই ভালোভাবে বেঁচে থাকার জন্য পৃথিবীর মাটির যত্ন নিতে হবে। এ ধরণীর মাটি ঠিক মানে ধরণীও ঠিক। কিন্তু মানুষের বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কাজের ফলে মাটি আজ তার স্বাভাবিক গুণ হারাচ্ছে। মাটি হারাচ্ছে ঊর্বরতা। মাটি হারাচ্ছে তার স্বাভাবিক গুণাবলী-জৈব ও অজৈব রাসায়নিক সব গুণাবলী।

মানুষের যেকোনও পরিবেশ বিধ্বংসী কাজের প্রথম শিকারই হচ্ছে মাটি। পানি বা বায়ু ক্ষতিগ্রস্ত না হলেও মাটি ঠিকই এসব বিধ্বংসী কাজের শিকার হয়। মানুষ মাটিকে এড়িয়ে কিছুই করতে পারে না।

মাটি বা ভূমি ধ্বংসের আরেকটি দিন হচ্ছে ভূমির স্বাভাবিক ব্যবহার না করা। মানে, যুগ যুগ ধরে যে মাটিতে বন ছিল সেখানে কল-কারখানা তৈরি করা। হাজার বছর ধরে যেখানে জলাশয় ছিল হঠাৎ করেই সেখানে বহুতল ভবন নির্মাণ করা। নদী ও খাল ভরাট করে রিভারভিউ রিসোর্ট করা। ইকো রিসোর্টের নামে বিনোদনকেন্দ্র তৈরি করা। বিশাল খাল বা নদীকে সংকীর্ণ করে বা সরু করে তার তীর ঘেঁষে রিসোর্ট বা বিনোদন কেন্দ্র তৈরি করা নদীর সঙ্গে এক নিদারুণ রসিকতা করা। ভূমির এই দখলের সঙ্গে জড়িত থাকে অনেক রাঘব বোয়াল।

 সম্প্রতি আলোচিক সাবেক পুলিশ আইজীর ভূমিদখল কাণ্ড দেশের প্রধান আলোচ্য বিষয়। গোপালগঞ্জে তিনি সাধারণ মানুষের কৃষি ও বসতির শতশত বিঘা জমি দখল করে সাভানা ইকো রিসোর্ট করেছেন। এছাড়া গাজীপুরে বন কেটে ভাওয়াল রিসোর্ট করার পেছনে রয়েছেন সদ্য অবসরে যাওয়া আইজীপি বেনজীর। এছাড়া অন্যান্য জায়গায়ও মানুষের কৃষি ও বনের জমি দখল করে এ জাতীয় বিনোদন কেন্দ্র করার কথা শোনা যায়। সুন্দরবনেও চলছে ইকো রিসোর্ট করার হিড়িক। রাষ্ট্র, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার যোগসূত্র ছাড়া এসব করা যায় না। এসব যোগসূত্র ছিন্ন না করলে ভূমি উদ্ধার নিয়ে পরিবেশ সচেতনা নেহায়তই এক উপহাস ছাড়া আর কিছু নয়।

এদেশে এখন সেটিই হচ্ছে। নদী, জলাশয়, বন উজাড় করে রিসোর্ট করা হচ্ছে। কিন্তু নাম দেওয়া হচ্ছে ইকো রিসোর্ট। এছাড়া হাজার বছর ধরে যে বনভূমি গড়ে উঠেছে সেখানে গড়ে তোলা হচ্ছে ইটের ভাটা বা অন্য কোনও শিল্পকারখানা। খুব বেশি দূরে নয়। গাজীপুর গেলেই দেখা যাবে এই চিত্র। রাস্তার দুই ধারে হয়তো কিছু শালবন দেখা যাবে। কিন্তু একটু ভেতরে গেলেই দেখা যাবে সেসব বন দখল করে কল-কারখানা তৈরি করা হয়েছে। বিত্তশালীরা বাংলো তৈরি করছে।

এছাড়া আমরা এদেশের সাধারণ মানুষও সচেতন নই। সাধারণ মানুষও বনের গাছ কেটে বসতি তৈরি করছে। সরকার সেসব দেখেও দেখছে না। সরকারি বন, দেশের সম্পদ এভাবেই আমাদের চোখের সামনে ক্রমাগত ধ্বংস হয়ে যাচ্ছে। যেখানে একসময় বানর বাস করতো সেখানে আজ মানুষ বাস করছে। যে বন ছিল জীববৈচিত্রে ভরপুর, সে বন আজ বিরানভূমি। গাজীপুরের কতভাগ বন এখন অবশিষ্ট আছে সেটি আজ বড় প্রশ্ন। এভাবে চললে হয়তো আজ থেকে দুইতিন দশক পরে গাজীপুরে বন বলতে কিছুই থাকবে না। টাঙ্গাইলের বনভূমিরও একই অবস্থা।

কদিন আগে গিয়েছিলাম গাজীপুরে এমন এক রিসোর্টে। সকালের নাস্তার সময় সেখানে এক বানর এসে হাজির। রিসোর্টের ছেলেরা বললো কদিন আগেও এখানে বেশ কয়েকটি বানর আসতো। এখন শুধু একটি বানর আসে। বাকিরা আর আসে না। তাদের বক্তব্য, হয়তো মারা গেছে, না হয় মানুষ মেরে ফেলেছে বা ধরে নিয়ে গেছে। তাদের সহজ স্বীকারোক্তি-ওরা (বানররা) কী করবে, আমরাতো ওদের জায়গা দখল করেছি। এসব ইকো রিসোর্ট কোনোভাবেই ইকো বান্ধব না। পরিবেশ ও প্রকৃতির মৃত্যু ঘটিয়ে পরিবেশবন্ধু হওয়া যায় না। সবাইকেই বিষয়টি মনে রাখতে হবে। সরকার সবকিছু দেখেও দেখছে না, শুনেও শুনছে না, গুনছেও না। কিন্তু এর ফল একদিন সবাইকেই গুনতে হবে।

আমাদের কোনও ভূমি ব্যবহার নীতিমালা নেই। যে যেভাবে পারছে ভূমির ব্যবহার করছে। এই ঢাকা শহরের মধ্য দিয়ে একাধিক প্রবাহমান খাল ছিল। একাধিক জলাশয় ছিল। অনেক মাঠ ছিল, উদ্যান ছিল। আজ একটিও খাল নেই। মাঠতো নেই বললেই চলে। যেকটি মাঠ আছে তাও সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। বিভিন্ন ক্লাব ও সোসাইটির দখলে। টাকা দিয়ে সেখানে প্রবেশাধিকার পাওয়া যায়। খালের চিহ্নও আজ নেই। ধানমন্ডি লেক, হাতিরঝিল, গুলশান লেক ছাড়া এই ঢাকা শহরে আজ কোনও জলাধার কি আছে? এই বিশাল ঢাকার পানি কোথায় গড়াবে? কেন একটু বৃষ্টি হলেই ঢাকা কোমর পানির নিচে তলিয়ে যায় তার উত্তর আমাদের সবারই জানা। শহরের ড্রেনেজ সিস্টেমের সঙ্গে প্রবাহমান খালের সংযোগ নেই।

ঢাকার চারপাশ আজও নদী দ্বারা বেষ্টিত। কিন্তু ঢাকার পানি সেই সব নদীতে যেতে পারে না। ফলে ঢাকাই নদী হয়ে যায়। বিদ্যমান লেকগুলোকে সংযুক্ত করে জলযোগাযোগ ব্যবস্থায় এগুলোকে সম্পৃক্ত করতে পারিনি। হাতিরঝিলের এক অংশে যাত্রি চলাচল করছে বটে। কিন্তু ধানমন্ডি লেক, গুলশান লেককে বনানী হয়ে ৩০০ ফিটের নতুন লেকের সঙ্গে সংযুক্ত করতে পারলে সেটি শুধু শহরের সৌন্দর্যই নয়, যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব ফেলতো। এত টাকা খরচ করে ৩০০ ফিটের লেকটি শুধুই সৌন্দর্য বর্ধন করেছে। কিন্তু সৌন্দর্যের পাশাপাশি আমাদের উপযোগিতার কথাও ভাবতে হবে। এবং উপযোগিতাই আমাদের প্রধান বিবেচ্য হওয়ার দাবি রাখে।

প্রতিবছর বিশ্বে পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ সচেতনতা বাড়াতেই এই দিবসের সূচনা। প্রতিবছর নানা প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এবছরের প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার। ইংরেজিতে এর প্রতিপাদ্য হচ্ছে- ‘Land Restoration, Desertification, and Drought Resilience’। বাংলাদেশে প্রতিপাদ্য করা হয়েছে- ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা/ অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

মূলত ভূমিকে তার প্রাকৃতিক রূপ ফিরিয়ে দেওয়া, খরা ও মরুময়তা রোধ করার সক্ষমতা অর্জন করাই এ বছরের প্রতিপাদ্য। কিন্তু ভূমির পুনরুদ্ধারে আমাদের অবস্থান কোথায়? আমরা কি বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধার করতে পারবো? ভূমিকে কি তার প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে পারবো? নতুন করে ভূমি দখল রোধ করতে পারবো?

ভূমির অপব্যবহারই আজকের জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী। আমরা বনভূমিকে ধ্বংস করেছি। সেখানে মনুষ্য বসতি গড়ে তুলেছি। আমাদের প্রাণী তথা জীববৈচিত্র আজ ধ্বংসের দারপ্রান্তে। গত ক’বছরে পৃথিবীর বহু পশু-পাখি ও প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। তারা আর কোনও দিনই এই ‍পৃথিবীতে ফিরে আসবে না। অথচ এই পৃথিবী তাদেরও ছিল। তাদেরও বেঁচে থাকার অধিকার ছিল এ পৃথিবীতে। আমাদের চেয়ে তাদের অধিকার মোটেও কম নয়। অথচ, আমাদেরই অত্যাচার ও নির্যাতনে তারা এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে।

বন ধ্বংসের কারণে শুধু ভূমির রূপ পরিবর্তনই করিনি। পুরো প্রাকৃতিক বৈচিত্র ও ইকোসিস্টেমেই আমরা হাত দিয়েছি। ভূমি ও প্রকৃতির এইসব ছোটছোট বিপর্যয় আমাদের মহাবিপর্যযের কারণ। আজকে যে এই একেকটি দুর্যোগ প্রলয়ংকারীরূপে আমাদেরকে আঘাত হানছে তা প্রকৃতিরই প্রতিশোধ।

ভূমির রূপ পরিবর্তন করে আমরা সেখানে পরিবেশের জন্য ভালো কিছু করিনি। আমরা কৃষি জমি ধ্বংস করেছি। আমরা যে বন ও কৃষি জমি ধ্বংস করেছি তার বিপরীতে আমরা বৃক্ষ রোপণ করিনি। যেটুকু সবুজ আমরা ধ্বংস করেছি পৃথিবীকে সেটুকু সবুজ আমরা ফিরিয়ে দিতে পারিনি। আমাদের যেকোনও উন্নয়ন শুরু হয় গাছ কাটার মধ্য দিয়ে। কেউ বাড়ি বানাবে- প্রথমে জমিতে থাকা গাছটা কাটা দিয়ে বাড়ির কাজ শুরু করবে। হ্যাঁ, প্রয়োজনে গাছ কাটা লাগতেই পারে। কিন্তু গাছটিতে বাঁচিয়ে বাড়িটি করা যায় কিনা সে চিন্তা আমাদের মাথায় আসে না। আমরা নিদারুন বৃক্ষ নিধনকারী এক জাতি। অথচ আমরা সবুজ বাংলাদেশের দাবি করি। কিন্তু এ সবুজ দেশটি যে ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে সেদিকে আমাদের নজর নেই। ফলে, প্রতিবছরই প্রকৃতি আমাদের কাছে নতুন নতুন রূপে ধরা দেয়। কখনও শীতেও ঠাণ্ডা নেই। কখনও গ্রীষ্মকাল শুরু হলেও শীত শেষ হয় না। কখনও দীর্ঘমেয়াদী খরা আবার কখনও দীর্ঘমেয়াদী শীত। ধীরে ধীরে যেন আমরা মরুময়তার দিকেই এগুচ্ছি।

আমাদের ভূমি রক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। ভূমির ক্ষয়রোধের ওপর গুরুত্ব দিতে হবে। ভূমি দূষণের হাত থেকে এদেশকে বাঁচাতে হবে। পাহাড় কাটা রোধ করতেই হবে। পাহাড়-পর্বত, নদীনালা, খাল-বিল, ইত্যাদি নষ্ট করা যাবে না। বন উজাড় করে বিনোদন নয়। ভূমি ব্যবস্থাপনার জন্য নতুন একটি আইন হচ্ছে। এ আইনের উদ্দেশ্য হচ্ছে, অপরিকল্পিত নগরায়ন, আবাসন, বাড়ি-ঘর তৈরি, উন্নয়নমূলক কার্যক্রম, শিল্পকারখানা ও রাস্তাঘাট নির্মাণকে নিয়ন্ত্রণ করা। এছাড়া, কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড়, নদী, খালবিল ও জলাশয় সুরক্ষাসহ ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও এ আইনের উদ্যেশ্য। আইন হোক-ভালো কথা। কিন্তু সচেতনতার জন্য আইন লাগে না। যে ভুক্তভোগী, বেঁচে থাকার জন্য তার আইন লাগে না। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আমরা সবচেয়ে বড় ভুক্তভোগী। কাজেই আমাদের সচেতন হতেই হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।