• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের

ঝুঁকিতে বন্যপ্রাণী সুন্দরবনে সুপেয় পানির তীব্র সংকট

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে বন বিভাগের ইকোট্যুরিজম পয়েন্টসহ ফরেস্ট স্টেশনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সুপেয় পানির আধার পুকুরগুলোও। এতে সংকটে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার, মায়াবি হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীরা। সুপেয় পানির সংকটে বনকর্মীরাও।

সুন্দরবন বিভাগের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ‘সুপেয় পানি এখন সবচেয়ে বড় সংকট সুন্দরবনের। কেননা, বনের বন্যপ্রাণী, বনজীবী এবং বনে অবস্থানরত বনকর্মীদের সুপেয় পানির একমাত্র উৎস ছিল পুকুরগুলো। যার সবই নোনাপানিতে নিমজ্জিত হয়েছে। ফলে তারা বর্তমানে খাবার পানির মারাত্মক সংকটে ভুগছে। খুব শিগগিরই এই সমস্যা নিরসন হবে না। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি পুকুর সেচ দিয়ে সেখান থেকে লবণপানি বের করে দেওয়া হবে। পরবর্তীতে বৃষ্টির পানিতে পুকুরগুলো ভরার জন্য অপেক্ষা করতে হবে। জলোচ্ছ্বাসে ৮০টি মিঠাপানির পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৩১ মে পর্যন্ত সুন্দরবনের কটকা ও দুবলা এলাকাসহ বনের বিভিন্ন স্থান থেকে মোট ১১১টি মৃত হরিণ ও ৪টি শূকর উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় আরও ১৮টি হরিণ ও একটি অজগর সাপ উদ্ধার হয়। রিমালের আঘাতে প্রাথমিকভাবে সুন্দরবনে অবকাঠামোগত ৬ কোটি ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো মহসীন হোসেন বলেন, ‘পশ্চিম সুন্দরবনের আওতাধীন খুলনা ও সাতক্ষীরায় অবকাঠামোগত ২ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে পন্টুন গ্যাংওয়ে ১টি, জেটি ১৮টি, সুপেয় পানির পুকুর ১৪টি ডুবে লবণাক্ততায় পড়েছে, ৯টি অফিসের ২ হাজার ৬৩০ ফুট রাস্তা, বনকর্মীদের ব্যারাক ৩টি, সোলার প্লেট ৮টি, ওয়্যারলেস টাওয়ার ২টি, জেনারেটর ২টি।’

তিনি আরও বলেন,  ‘অবকাঠামোগত ক্ষতি অর্থ দিয়ে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। কিন্তু রিমালের আঘাতে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতির আর্থিক নিরূপণ করা অসম্ভব। এ ক্ষতি সুন্দরবন নিজেই কাটিয়ে উঠতে পারবে। সেজন্য সুন্দরবনকে সময় দিতে হবে। বিরক্ত করা চলবে না। আর এ জন্য ৩০-৪০ বছর লাগতে পারে। বুড়িগোয়ালিনি, নলিয়ান ও বানিয়াখালি এলাকার ১১ কিলোমিটার গোলপাতা বন ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনজুড়ে পাখির হাজার হাজার বাসা ছিল। সেসব বাসায় ডিম ও বাচ্চা ছিল। সে ক্ষতি পরিসংখ্যানে নিরূপণ করা কঠিন। হরিণের মরদেহগুলো গণনা করা গেলেও ভেসে যাওয়ার হিসেব মিলবে না। জোয়ার-ভাটার এ সুন্দরবনে ৪৮ ঘণ্টা ভাটা দেখা যায়নি। ৩-৯ ফুট পানির নিচে ছিল সুন্দরবন। ৩ ফুটের নিচের প্রাণীগুলো যারা পানি সহ্য করতে পারে না তাদের অবস্থা নিরূপণ করা কঠিন। সাপ পানিতে ভাসলেও তার পানিতে থাকারও একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেক্ষেত্রে এসব প্রাণীর ক্ষতিও নিরূপণ করা অসম্ভব। জোয়ার-ভাটার সুন্দরবনে ৪৮ ঘণ্টা ভাটা দেখা না যাওয়ার ক্ষতির ব্যাপকতা অনেক।’

জোয়ার-ভাটার এ সুন্দরবনে ৪৮ ঘণ্টা ভাটা দেখা যায়নি

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো নুরুল কবির বলেন, ‘পূর্ব সুন্দরবনে রিমালের আঘাতে সাড়ে ৩ কোটি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। দুবলা, শ্যালা, আলোর কোল, কটকা, কচিখালীতে জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুর তলিয়ে লবণাক্ত হয়েছে। হরিণ, শূকরসহ বিভিন্ন প্রাণী মারা গেছে। মৃত প্রাণী মাটি চাপা দেওয়া হয়েছে। আর জীবিত প্রাণীকে সেবা দিয়ে বনে ছেড়ে দেওয়া হয়েছে। করমজল, কটকা, কচিখালী, দুবলার চরে রাস্তার ক্ষতি হয়েছে। ২০টি স্টেশন ও ৫০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের তথ্যমতে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অবকাঠামো ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা, কলাগাছিয়া ইকোট্যুরিজম ১৫ লাখসহ মান্দারবাড়িয়া, হলদেবুনিয়া, নোটাবেকী অভয়ারণ্য ও কৈখালী, কবাদক ও কদমতলা স্টেশনের বিভিন্ন টহল ফাঁড়ির ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা।’

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসেন চৌধুরী জানান, কলাগাছিয়া ইকোট্যুরিজমসহ বুড়িগোয়ালিনী, কৈখালী, কবাদক ও কদমতলা স্টেশনের জলযান ও অবকাঠামোসহ ব্যাপক ক্ষতি হয়েছে। বনের ভেতরে বন্যপ্রাণী হতাহতসহ গাছপালার ক্ষতি এখনও নিরূপণ করা যায়নি। বুড়িগোয়ালিনী এলাকা থেকে দুটি ও কদমতলা স্টেশন এলাকা থেকে একটি আহত হরিণকে উদ্ধার করে চিকিৎসা শেষে আবারও বনে ছেড়ে দেওয়া হয়েছে। স্টেশনের আশপাশের সুপেয় পানির আধারগুলোর পানি সেচে শুকিয়ে ফেলে সামনের বৃষ্টির পানি ধরে রাখার কাজ চলছে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী বলেন, ‘বন্যপ্রাণীর জন্য সুপেয় পানির আধার দ্রুত সৃষ্টি করতে হবে। আপাতত ছোট পুকুরগুলোতে শ্যালো মেশিন দিয়ে লোনাপানি বাইরে ফেলে ফ্রি করা যেতে পারে। এখন বৃষ্টির মৌসুম আছে। সেখানে বৃষ্টির পানি জমে প্রাণীর জন্য সুপেয় সুপেয় পানির আধার দ্রুত সৃষ্টি হবে।’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোস্তফা সরোয়ার বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস সুন্দরবনকে বিপর্যস্ত করেছে। লবণাক্ত পরিবেশ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতেও আশার কথা হলো, এখন বৃষ্টির মৌসুম। তাই লবণাক্ততা কাটতে সহায়ক হবে। এ অবস্থায় সুপেয় পানি ধরে রাখার জায়গা ঠিক রাখতে পদক্ষেপ গ্রহণ জরুরি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।