• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

টেলিটক সংসদীয় কমিটির তোপের মুখে

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সংসদীয় কমিটির তোপের মুখে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। নিম্নমানের সেবা ও বছরের পর বছর লোকসানে থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানকে তুলাধুনা করেছে কমিটি।

সোমবার (২০ মে) জাতীয় সংসদ ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে টেলিটকসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠান নিয়েও আলোচনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, সেবামূলক প্রতিষ্ঠান টেলিটকে বিনিয়োগের পরেও কী কারণে গ্রাহক বাড়ছে না, এ নিয়ে কমিটির বেশিরভাগ সদস্যই কথা বলেন। তারা টেলিটকের নিম্নমানের নেটওয়ার্ক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন

বৈঠকে এক সদস্য বলেন, প্রতিষ্ঠান লোকসানে থাকায় সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তারা পেশাদারত্বের সঙ্গে কাজ করছে না। সবার মধ্যে ঢিলেঢালা ভাব মনে হচ্ছে। টেলিটকের কর্মচারীরা বসে বসে সরকারি বেতন নেন কিনা, সেই প্রশ্নও ওঠে। কমিটির পক্ষ থেকে টেলিটককে লাভজনক করার কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) দেওয়ার কথাও বলা হয়। তবে এ নিয়ে কোনও সুপারিশ করা হয়নি।

এ বিষয়ে জানতে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম হাবিবুর রহমানকে ফোন করা হলেও তিনি ধরেননি।

টেলিটকসহ মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাগুলো কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করানো যায়, এ জন্য কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে প্রধান করে আহ্বায়ক কমিটি এবং আইন প্রণয়নের বিষয়ে তারানা হালিমকে প্রধান করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

টেলিটক

এদিকে কমিটির কার্যবিবরণী সূত্রে জানা গেছে, সংসদীয় কমিটির আগের বৈঠকে টেলিটকের তথ্য-উপাত্ত উপস্থাপন করেছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। টেলিটককে লাভজনক করার কিছু পদক্ষেপের কথা তিনি বলতে যান। তখনই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টেলিটকের সঙ্গে বহুবার বৈঠক করা হয়েছে। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সরকার বিনিয়োগ করলেও টেলিটক লাভজনক হয়নি। তিনি টেলিটককে বাংলালিংকের সঙ্গে অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিং বা অ্যাকটিভ টাওয়ার শেয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করার পক্ষে মত দেন। এতে প্রতিষ্ঠানটি লোকসানের হাত থেকে রক্ষা পাবে বলেও মনে করেন তিনি। প্রতিমন্ত্রী পলক অভিযোগ করে বলেন, টেলিটক প্রতিনিয়তই প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দিয়ে আসছে। এ বিষয়ে তিনি কমিটির কাছে সহযোগিতা কামনা করেন।

অবশ্য সোমবারের (২০ মে) বৈঠকেও টেলিটককে লাভজনক করার পদক্ষেপের বিষয়ে একটি পতিবেদন উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, দেড় যুগ আগে ২০০৪ সালের ডিসেম্বরে টেলিটকের যাত্রা শুরু হয়। গত অর্থবছর (২০২২-২৩) পর্যন্ত টেলিটকের মোট লোকসান হয়েছে এক হাজার ৩৩৭ কোটি টাকা, যা প্রতিষ্ঠার পর থেকে নিট লোকসানের ধারাবাহিক প্রবণতার প্রতিফলন। ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, টেলিটক কেবল ২০১০-১১ ও ২০১২-১৩ অর্থবছরে মুনাফা করতে পেরেছিল। ২০২২-২৩ অর্থবছরে লোকসান হয়েছে ১৯৬ কোটি ৯৭ লাখ টাকা। আগের ২০২০-২১ অর্থবছরে লোকসান দিয়েছিল ১৭৫ কোটি ৪৬ লাখ টাকা।

বেসরকারি তিনটি মোবাইল ফোন অপারেটরের তুলনায় টেলিটকের গ্রাহক সংখ্যা অনেক কম। আবার অপারেটরটির সেবার মান নিয়েও গ্রাহকের অসন্তোষ রয়েছে।

কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন— কমিটির সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বি এম কবিরুল হক, নজরুল ইসলাম বাবু, আবদুল্লাহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, তারানা হালিম এবং সিদ্দিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।