• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

ঋদ্ধি! অনুরাগ কাশ্যপের সিনেমায়

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

বয়স বেশি না, সবে ২৫। এর মধ্যেই নিজেকে টলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন ঋদ্ধি সেন। এমনকি সবচেয়ে কম বয়সে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন তিনি। তুখোড় এই অভিনেতা বাংলার পাশাপাশি বলিউডেও নাম লিখিয়েছেন। কাজলের সঙ্গে ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮) ছবিতে কাজ করে পেয়েছেন প্রশংসা।

ফের বলিউড প্রজেক্টে ঋদ্ধি। এবার খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ তাকে বেছে নিয়েছেন। থ্রিলারধর্মী ওই ছবির নাম অবশ্য এখনও জানা যায়নি। তবে এতটুকু জানা গেছে, অনুরাগ এটি পরিচালনা করবেন। ছবির গল্প সত্য ঘটনা অবলম্বনে। এক ব্যক্তি ভুলক্রমে একটি ধর্ষণ মামলায় জড়িয়ে পড়ে। সেটা ধরেই এগোবে গল্প।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ববি দেওল ও সানিয়া মালহোত্রা। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋদ্ধিকে। এছাড়াও থাকছেন কাজল। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হচ্ছে মুম্বাইতে। যদিও গোটা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা মুখে কুলূপ এঁটে আছেন।

উল্লেখ্য, কলকাতার গুণী অভিনেতা কৌশিক সেন ও নৃত্যশিল্পী রেশমি সেনের পুত্র ঋদ্ধি। ১৯৯৮ সালে তার জন্ম। ২০১৪ সালে হিন্দি ছবি ‘চিলড্রেন অব ওয়ার’-এ ছোট্ট একটি চরিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। ২০১৫ সালে তিনি শিশু শিল্পী হিসেবেই মূল চরিত্র পান ‘ওপেন টি বায়স্কোপ’-এ। যেটা দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছিল।

পরবর্তী সময়ে ঋদ্ধিকে দেখা গেছে ‘সমান্তরাল’, ‘নগরকীর্তন’, ‘ভিঞ্চি দা’, ‘বিসমিল্লাহ’ ছবিগুলোতে। এর মধ্যে ‘নগরকীর্তন’র জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।