• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

নিহত ৩ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায়

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহত হয়েছে অন্তত তিনজন। শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের স্মরণে মঙ্গলবার (১৪ মে) কালো দিবস হিসেবে ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, চড়া রাজস্ব ও বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে গত শুক্রবার থেকে জেএএসি’র আহ্বানে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে হাজার হাজার মানুষ।

সপ্তাহান্তে বিক্ষোভ তীব্রতর হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।

সোমবার বিক্ষোভ থামাতে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স পাঠায় কর্তৃপক্ষ। এসময় তারা বেশ কয়েকজন জেএএসি নেতা ও বিক্ষোভকারীকে আটক করে। এ ঘটনায় আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা।

বিক্ষোভের ফুটেজে দেখা গেছে, এক পর্যায়ে উভয় পক্ষ একে অপরকে রড দিয়ে আঘাত করছে। রেঞ্জার্স বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস ছোড়ে।

নিহত তিনজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে অন্তত দুজন বন্দুকের গুলিতে মারা গেছেন। বলে জানিয়েছে পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক।

পরিস্থিতি নিয়ে সোমবারই জেএএসি’র সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। এসময় আটা ও বিদ্যুতের মূল্যে ভর্তুকি দেওয়ার জন্য ২৩শ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করে ইসলামাবাদ সরকার। তারপরও তাৎক্ষণিভাবে পরিস্থিতি শান্ত হয়নি।

তবে তাদের দাবি মেনে নেওয়ায় চলমান বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেএএসি নেতারা। দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেহবাজের প্রতি জেএএসির এক নেতা নওয়াজ মির। তবে বিক্ষোভে নিহতদের সম্মান জানাতে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ধর্মঘট পালন করবে তারা। দিনটিকে কালো দিবস ঘোষণা করেছে তারা।

কাশ্মীর নিয়ে ৭০ বছরের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।