• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

১০ টিপস মানলে ঘাম কম হবে এই

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

প্রচণ্ড তাপদাহে এখন যেন বাইরে বের হওয়াই দায়। ঘরে থাকলেও দরদর করে ঘাম হচ্ছে। ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায়। ঘাম হলে আর্দ্রতা বাষ্পীভূত হয়ে আমাদের ঠান্ডা করে। ঘাম যদিও শরীর ঠান্ডা করার একটি গুরুত্বপূর্ণ উপায়, কিন্তু অতিরিক্ত ঘাম বিড়ম্বনার কারণ হতে পারে। ঘামের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং পোশাকের নির্দিষ্ট অংশ দ্রুত নষ্ট হয়ে যায়। কিছু টিপস অনুসরণ করে বিরক্তিকর ঘাম থেকে মুক্তি পেতে পারেন।

  1. অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করুন ঘুমানোর আগে। এটি কিন্তু ডিওডোরেন্ট নয়। ডিওডোরেন্টের কাজ ঘামের দুর্গন্ধ দূর করা। আর অ্যান্টিপারসপিরেন্টের কাজ হচ্ছে ঘাম বের হয় যে গ্রন্থিগুলো দিয়ে, সেগুলোকে আটকে দেওয়া। অর্থাৎ ঘাম কমাতে সাহায্য করে এটি। এতে গ্রন্থি থেকে উৎপাদিত হয়, কিন্তু পৃষ্ঠে পৌঁছাতে পারে না।
  2. বাতাস চলাচল করতে পারে এমন কাপড় পরুন গরমের দিনে। পোশাকের রঙ হিসেবে হালকা রঙ বেছে নিন। হালকা রঙ সূর্যের তাপ শোষণ করার পরিবর্তে প্রতিফলিত করতে সাহায্য করে, তাই সাদা বা হালকা রঙের পোশাক শরীর ঠান্ডা রাখতে এবং ঘাম কমাতে পারে।
  3. অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত প্রসাধনী ব্যবহার করুন। এগুলো ঘাম হওয়া কমাতে সাহায্য করে।
  4. অতিরিক্ত ঘাম থেকে বাঁচতে নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলুন। যেমন মসলাদার খাবার অবশ্যই এড়িয়ে চলুন। এড়িয়ে চলুন বাড়তি ক্যাফেইন গ্রহণও। এসব খাবার আমাদের ঘাম বাড়ায়।
  5. বাহুমূল পরিষ্কার রাখুন সবসময়। ব্যাকটেরিয়া এবং গন্ধ দূর করতে প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে নিন অংশটি। অবাঞ্ছিত লোম পরিষ্কার করুন নিয়মিত। ঘাম কম হবে।
  6. শরীরের যেসব স্থানে অতিরিক্ত ঘাম হয় সেসব স্থানে বেবি পাউডার ব্যবহার করুন।
  7.  বেকিং সোডা নিন ১/৮ চা চামচ। পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে তৈরি করুন পেস্ট। এই পেস্ট অতিরিক্ত ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে আপনাকে। এছাড়া বেকিং সোডার সঙ্গে পছন্দের যেকোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন ডিওডরেন্ট হিসেবে।
  8. প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে ও ঘাম কম হবে।
  9. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত খাবার খান বেশি করে। এছাড়া শাকসবজি, ফল, অলিভ অয়েল, বাদাম, ওটস, গ্রিন টি ও মিষ্টি আলু খান। এসব খাবার ঘাম কমাতে সাহায্য করে।
  10.  উদ্বেগ কমানোর জন্য ইয়োগা বা মেডিটেশন করতে পারেন। কারণ স্ট্রেসের কারণে আমাদের ঘাম বেশি হয়।

জেনে নিন
যদি মনে করেন যে কোনোভাবেই ঘাম কমছে না, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ হাইপারহাইড্রোসিস নামক অবস্থার কারণেও মাত্রাতিরিক্ত ঘাম হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।