• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

ঈদের ছুটি বাড়তে পারে একদিন

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
ঈদের ছুটি

ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করবে সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগে এই সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

রবিবার (৩১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আগামী ৯ এপ্রিল ছুটি রাখার বিষয়ে সুপারিশ করা হবে।

এবার যদি রোজা ২৯টি হয় তাহলে ৯ তারিখ থেকে শুরু হবে ঈদুল ফিতরের সরকারি ছুটি। তবে কেউ যদি দুই দিন বাড়তি ছুটি নেন তাহলে তার ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। কারণ সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ এবং ৯ এপ্রিল সরকারি অফিস আদালত ব্যাংক বিমা খোলা থাকবে।

ক্যালেন্ডার মোতাবেক ১০, ১১ এবং ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। তাই মাঝখানে মাত্র দুই দিনের ছুটি নিলেই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সুযোগ কাজে লাগাতে অনেকেই দুই দিনের ছুটির আবেদনের প্রস্তুতি নিচ্ছেন।

আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সিদ্ধান্ত

ঈদের ছুটি ছাড়াও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের সভায়  আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে-বিদেশে সর্বত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাচন বর্জনকারীরা এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং কোনও প্রকার প্রভাব বিস্তার যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা কাজ করে যাবে।

মন্ত্রী বলেন, সাইবার অপরাধ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষগুলোকে অনুরোধ জানানো হবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। তারা যদি এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নেয়, সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।

ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ভবন নির্মাণে যারা কোড মানছে না, তারা যাতে নির্মাণ কোড মেনে কাজ করেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে।

রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে নিজ দেশে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারেন সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হবে।

ঈদুল ফিতর উপলক্ষে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণত এইসব গাড়ি শ্রমিকরা ভাড়া করে দেশে যান। এতে পথে ঘাটে যানজটের সৃষ্টি হয়। তারা যাতে এসব ফিটনেসবিহীন বাস ভাড়া না করেন সেজন্য তাদের কর্তৃপক্ষকে বলা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিষদের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন এসব নিয়ে যাতে কোনও অসন্তোষ সৃষ্টি না হয় সেজন্য সরকার সতর্ক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।