• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

হবিগঞ্জের বাহুবলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে এক স্কুলছাত্রী অনশন শুরু করেছেন। এ সময় প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছেন ওই প্রেমিকা। রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই প্রেমিকের নাম কাউছার মিয়া। তিনি উপজেলার পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে। পেশায় তিনি এক্সকাভেটর চালক। আর প্রেমিকা একই উপজেলার একটি বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

নির্যাতনের স্বীকার ভুক্তভোগী জানান, কাউছারের সঙ্গে ৮ মাসের প্রেমের সম্পর্ক তার। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে গিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে জড়ায়। বিষয়টি জানাজানি হলে আমি তাকে বিয়ের চাপ দিলে সে আমাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।

পরে বাধ্য হয়ে রোববার দুপুরে কাউছারের বাড়িতে আসলে তার মা আমাকে মারধর করে। আমার মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

কাউছারের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে প্রেমিকা লাকি। হাতে কাটাছেড়ার দাগ।   কাউছার তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন তিনি।

এ সময় অভিযুক্ত কাউছারকে তার বাড়িতে পাওয়া যায়নি। কাউছারের মা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি।

শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যেহেতু শ্রমিকের তাই বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি।

মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কদর আলী বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি, দেখি কী অবস্থা।

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বিষয়টি আমার জানা নেই। থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।