• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩

স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে অভিযান চলবে, তবে বন্ধ নয়:

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। জীবন একটাই, চলে গেলে সংশোধনের সুযোগ নেই। আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। কিন্তু হাসপাতালগুলোকে যা যা দরকার, সেগুলো মেনে যদি চলে কোনও আপত্তি নেই। তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে সেগুলো বলে লাভ নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট— হাসপাতাল থাকবে, অবশ্যই থাকবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিও থাকবে।’

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, ‘যেখানে সেখানে তো একটা আইসিইউ খোলা যায় নাঅ। একটা আইসিইউ খুলতে গেলে তার সাপোর্টিং ডকুমেন্টস লাগে। হার্টের রোগী রাখতে গেলে তার সঙ্গে সাপোর্টিং জিনিস লাগে। আমরা যে অভিযান চালাচ্ছি, এই অভিযান চলবে, এটি বন্ধ হবে না। মাঝামাঝে প্রয়োজন হলে আমিও যাবো। আমরা সংশোধন করে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।’

বেইলি রোডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গতকাল (শুক্রবার) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করছিলাম। উনি আমাকে বললেন, ‘দেখো সামন্ত, এই যে অনিয়মগুলো হয়, এগুলোর বিরুদ্ধে আমি বহুবার বলেছি। আমি তো দেখছি যে, মানুষের কী করুণ মৃত্যু।’ আমার (মন্ত্রী) মনে হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দফতরগুলোকে, রাজউককে আরও সজাগ হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেলো। এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত।’’

এর আগে সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শুত্রকার বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে আমাকে ডেকে নিয়ে বলেছেন – চিকিৎসকদের পদোন্নতি হচ্ছে না কেন?  তোমাকে দায়িত্ব দিয়েছি, পদোন্নতির ব্যবস্থা করো।’ সুতরাং, আপনারা আমার ওপর ধৈর্য রাখেন। আমি রাতারাতি সবকিছু বদলাতে পারবো না। তবে আমি বিশ্বাস করি, আমার চিকিৎসক ভাইয়েরা যদি ভালো থাকে, সুখে থাকে, তাহলে তারা সেবা দিতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।