• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি

‘অমর একুশে’ অ্যাপ উদ্বোধন শহীদ মিনারে ভার্চুয়ালি ফুল দিতে

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
শহীদ মিনারে ভার্চুয়ালি ফুল দিতে ‘অমর একুশে’ অ্যাপ উদ্বোধন
শহীদ মিনারে ভার্চুয়ালি ফুল দিতে ‘অমর একুশে’ অ্যাপ উদ্বোধন

দেশ কিংবা বিদেশে অবস্থানরত বাঙালিরা যাতে ২১ ফেব্রুয়ারি নিজের অবস্থান থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য উদ্বোধন করা হয়েছে ‘অমর একুশে’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনও স্থানে অবস্থান করেও ভার্চুয়ালি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ব্যবহারকারীরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্মার্ট নারী স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীনা রহমান। স্মার্ট নারী স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশন ‘অমর একুশে’ অ্যাপটি উদ্বোধন করে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অ্যাপটি উৎসর্গ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীনা রহমান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ ও কার্যকর অবদান রাখতে এই অ্যাপ তৈরি করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও নিজস্ব অর্থায়নে স্মার্ট বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল সেবা উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে মুঠোফোনের মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার অ্যান্ড্রয়েড অ্যাপ ‘অমর একুশে’ ডেভেলপ করা হয়েছে।’

তিনি জানান, ‘এ অ্যাপের মাধ্যমে সারা দেশের ১৮ কোটি মানুষসহ বিদেশে অবস্থানরত বাঙালিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।’

তিনি বলেন, ‘অ্যাপটি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ডাউনলোড করা যাবে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে শুরু করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া যাবে সারা দিনই। অ্যাপসটি প্লে স্টোর ছাড়াও www.swsbf.org ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।