• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

পালাতে চেয়েছিলেন জাহ্নবী

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জাহ্নবী কাপুরের। এরপর নানা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন শ্রীদেবী-কন্যা। তারকা কন্যা হলেও তরুণ এ অভিনেত্রীর পথচলা মসৃণ ছিল না। এক বিবৃতিতে এ তারকা-কন্যা এমনটি জানিয়েছেন।
শুরু থেকে মা শ্রীদেবীর সঙ্গে তুলনা টানা হতো জাহ্নবীর। এমনকি তাঁকে নানাভাবে কটাক্ষ করা হতো। সে সময়ে মানসিকভাবে ভেঙে পড়তেন। তবে এখন তিনি এসব নিয়ে বাঁচতে শিখেছেন। ‘মিলি’, ‘বাওয়াল’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘গুডলাক জেরি’র মতো ছবির পর এখন তাঁর কদর বেড়েছে। এসব ছবির মাধ্যমে তিনি নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

লিখিত এক বিবৃতিতে জাহ্নবী নিজের জীবনের কিছু কথা প্রকাশ করেছেন। নায়িকা শ্রীদেবী নামের ‘ব্যাগেজ’ সম্পর্কে বলেছেন, ‘আমি মনে করি না যে তিনি যা করেছেন, তা আর কেউ করতে পারবেন। তাঁর মতো কেউ বৈচিত্র্যময় হয়ে উঠতে পারবেন না। তাঁর যা উচ্চতা, সেই উচ্চতায় কেউ পৌঁছাতে পারবেন বলে আমি মনে করি না। তাই দয়া করে আমাকেও রেহাই দিন।’

 জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুরইনস্টাগ্রাম থেকে

জাহ্নবী যোগ করেন, ‘মাম্মার নাচের সঙ্গে আজকের প্রজন্মের নায়িকাদের নাচের স্টেপের তুলনা করা হয়। আমি আর আমার বোন আগে এসবে খুব নার্ভাস হয়ে পড়তাম। এসব আমাদের ওপর খুব চাপ সৃষ্টি করত। বুঝেছিলাম যে শ্রীদেবীর মেয়ে হওয়া সহজ কথা নয়। এত বড় ব্যাগেজের ভারে আমি নুইয়ে পড়েছিলাম। ধীরে ধীরে আমি বুঝলাম যে এসব প্রেরণা হিসেবে নিলে, আমি হয়তো একটু হালকা বোধ করব। আমি বুঝলাম যে আমার তুলনা মাম্মার (শ্রীদেবী) সঙ্গে করা হচ্ছে, সে রকম উচ্চতার অভিনেত্রীর সঙ্গে করা হচ্ছে। এ বিষয়গুলো আমাকে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করতে শুরু করেছিল।’

মায়ের প্রসঙ্গ টেনে এ অভিনেত্রী বিবৃতিতে আরও বলেছেন, ‘মাম্মা আমায় বলেছিলেন যে আমার প্রথম ছবি বা পারফরম্যান্সের সঙ্গে তাঁর প্রথম ছবি বা পারফরম্যান্সের কখনোই তুলনা টানা হবে না। তাঁর শেষ ছবির সঙ্গে এ তুলনা করা হবে বলে মাম্মা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই চাপ মাম্মা তাঁর শত্রুর জন্যও চান না। আমি আমার অভিষেক ছবির সময় বুঝেছিলাম যে মাম্মার কথা কতটা সত্যি।’

মায়ের সঙ্গে জাহ্নবী
মায়ের সঙ্গে জাহ্নবীইনস্টাগ্রাম

জাহ্নবী নিজের অভিষেক ছবি ধড়ক-এর প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমি আমার প্রথম ছবির কাজ যখন শুরু করেছিলাম, আমি তখন সচেতনভাবেই তাঁর (শ্রীদেবী) আলো থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম। কারণ, লোকে তাহলে বলবে যে শ্রীদেবীর মেয়ে বলেই আমি আমার প্রথম ছবি পেয়েছি। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে মায়ের থেকে কোনো সাহায্য আমি নেব না। আমি আমার মায়ের থেকে সম্পূর্ণ আলাদা স্টাইলে অভিনয় করব। আমি তাঁকে আমার ছবির সেটে না আসার কথা বলতাম। কিন্তু এখন আমার মনে হয়, সেই সময় আমি সত্যি বোকা ছিলাম। আমি তাঁর মেয়ে, আর এই সত্যটা থেকে আমি কখনো পালাতে পারব না। এখন তিনি আর নেই, আর এটা আমার সবচেয়ে বড় অনুশোচনা।’

 জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুরইনস্টাগ্রাম

সামনে জাহ্নবীকে বেশ কিছু বড় প্রকল্পে দেখা যাবে। তিনি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহী’, ‘উলঝ’ আর জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা পার্ট ওয়ান’ ছবিতে আসতে চলেছেন। ‘দেবারা পার্ট ওয়ান’ আগামী বছরের ৫ এপ্রিল মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।