• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারি দাবি ট্রাম্পের

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেন তিনি। খবর ইন্ডিপেনডেন্টের

ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যদি প্রেসিডেন্ট থাকতাম, তাহলে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ কখনোই বাধত না। আর এখনো যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ ও দ্রুত বাড়তে থাকা যুদ্ধ থামিয়ে দিতে পারি। কত করুণভাবেই না মানুষের জীবন নষ্ট হচ্ছে!’

এদিকে গতকাল শুক্রবার আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার পারবাণবিক হামলার হুমকির দিকে ইঙ্গিত করে ওই ভিডিওতে তিনি বলেন, বিদেশি শক্তিগুলো এখন খোলাখুলিভাবে পারমাণবিক হামলা শব্দটি মুখে আনছে। এর অর্থ হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে (প্রেসিডেন্ট জো বাইডেন) তারা কোনো সম্মান দিচ্ছে না। এই শব্দ ব্যবহার করার অনুমতি তাঁদের কারও দেওয়া হয়নি। আর তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কেউ পরমাণবিক হামলার কথা তোলেনি।

ভবিষ্যতে বিশ্বযুদ্ধ বাধলে তার পরিণতি কী হতে পারে, তা নিয়েও ভিডিওটিতে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘অন্য যেকোনো যুদ্ধের চেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বিপর্যয়কর হবে। এই যুদ্ধ শুরু হওয়ার পর মনে হবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই ছোট ছিল। এমন যুদ্ধ যেন কখনো না বাধে তা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হলো, এমন প্রযুক্তি ও শক্তি নিয়ে প্রস্তুত থাকা, যার কোনো মোকাবিলা কেউ করতে পারবে না।’

এ সময় শত্রুর হামলা থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, তখন ইসরায়েলের ‘আয়রন ডোমের’ মতো পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন। যুক্তরাষ্ট্রের মানুষকে রক্ষা করতে অবশ্যই এমন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হাতে রাখতে হবে, যেটি হবে ‘অভেদ্য’।

আকাশপথে শত্রুদের হামলা ঠেকাতে আয়রন ডোম ব্যবহার করে বড় সফলতা পাচ্ছে ইসরায়েল। এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুদের ছোড়া রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো আকাশেই ধ্বংস করতে পারে। বলা যায় গত বৃহস্পতিবার রাতের কথাই। সেদিন ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছিল। পরে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, আয়রন ডোম ব্যবস্থায় ওই রকেটগুলো ধ্বংস হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।