• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

দেশে সর্বপ্রথম মোবাইল ডাটা প্ল্যান (এমডিপি) সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

দেশের সর্বপ্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসাবে গ্রাহকদের জন্য মোবাইল ডাটা প্ল্যান (এমডিপি) সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ফোন থেকেই ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণ ও খরচ পরিচালনা করতে পারবেন।

নিজের ইন্টারনেট প্ল্যান নিজেই নিয়ন্ত্রণের এই ফিচার চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য আরো সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছে।

এমডিপি ফিচারটির মাধ্যমে মোবাইল অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা প্ল্যান শেষ হওয়ার আগেই সতর্ক করতে পারবে, সেই সাথে বিশেষ ইন্টারফেসের সাহায্যে প্রত্যেক গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহারের নিজস্ব ধরণ অনুযায়ী পার্সোনালাইজড অফার, অ্যালার্ট সিস্টেম, ম্যানেজমেন্ট টুল-সহ নানা সুবিধাও দিয়ে থাকে।

ডাটা প্যাক কেনা, ব্যালেন্স চেক করা এবং থ্রেসহোল্ড নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে এমডিপি ফিচারটি ব্যবহারকারীদের উপকারে আসবে। এর ফলে প্রতিটি তথ্যের জন্য আলদা কোড মনে রাখা বা অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ঝামেলাও আর থাকছে না।

গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এই ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘সেটিংস’অপশনে এমডিপি ফিচারটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসে ন্যুনতম অ্যান্ড্রয়েড ৪.৪ ভার্সন থাকা প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যে ক্রমান্বয়ে দেশের সকল গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে গ্রামীণফোন।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “নেটওয়ার্ক এবং গ্রাহক সন্তুষ্টিই গ্রামীণফোনের মূল চালিকা শক্তি। আমাদের বিশ্বাস, এমডিপি ফিচারটি গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে, কারণ এর মাধ্যমে তারা নিজেদের পছন্দমত ডাটা প্ল্যান তৈরির পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। গুগল’এর সাথে একজোটে এই সহজ ও গ্রাহক-কেন্দ্রিক সমাধানটি চালু করতে পেরে আমরা আনন্দিত”।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির পরিসর আরো বৃদ্ধি করে তোলা বর্তমানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামীণফোনের ব্যয়সাশ্রয়ী ইন্টারনেট সুবিধার প্রসার দেশের কোটি মানুষকে ডিজিটাল প্রযুক্তির অপরিসীম সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এমডিপি ফিচারের আওতায় ভবিষ্যতেও আকর্ষণীয় মূল্যে বিভিন্ন ডাটা প্যাক সুবিধা নিয়ে আসতে সচেষ্ট থাকবে গ্রামীণফোন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।