• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

শ্রমিক দ্বন্দ্বের জে‌রে তিন ঘণ্টা বন্ধ ছিল বরিশালের বাস চলাচল

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ব‌রিশা‌লে রূপাতলী বাস টার্মিনা‌লে শ্রমিক দ্বন্দ্বের জে‌রে তিন ঘণ্টা বন্ধ ছিল ১৭ রু‌টের বাস চলাচল। বৃহস্প‌তিবার (১৫ জুলাই) বেলা ১১টার দি‌কে নগরীর রূপাতলী বাস টা‌র্মিনা‌লে হঠাৎ ক‌রেই বন্ধ হয় বাস চলাচল।

ঘটনার জন্য পরস্পর‌কে দায়ী ক‌রে হামলা-পাল্টা হামলার অভি‌যোগ ক‌রে‌ছে শ্রমিক নেতারা। এ ঘটনায় দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন যাত্রীরা। নবগ‌ঠিত ব‌রিশাল জেলা বাস মি‌নিবাস কোচ ও মাই‌ক্রোবাস শ্রমিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক আহ‌মেদ শাহ‌রিয়ার বাবু ব‌লেন, সকা‌লে বাস চলাচল তদার‌কিকা‌লে লাইন সম্পাদক হান্নান মৃধার ওপর হামলা চালায় প্রতিপক্ষ ক‌মি‌টির সভাপ‌তি দাবিদার সুলতান মাহমু‌দের লোকজন। এ ঘটনার প্রতিবা‌দে এবং হামলাকারী‌দের বিচা‌রের দাবি‌তে তারা বাস চলাচল বন্ধ ক‌রে দেয়।  অপর‌দি‌কে সুলতান মাহমুদ দাবি ক‌রেন, তার অনুসারীর ওপর হামলা চাল‌ি‌য়ে‌ছে অপর ক‌মি‌টির লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হ‌য়ে‌ছে ব‌লে দাবি করা হ‌য়ে‌ছে। দু’প‌ক্ষ বাস টা‌র্মিনা‌লে অবস্থান নি‌লে উ‌ত্তেজনাকর প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়। অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তি এড়া‌তে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হয়। এর আ‌গে সড়‌কের ওপর আড়াআ‌ড়িভা‌বে বাস রে‌খে সড়ক অব‌রোধ ক‌রে বাস শ্রমিকরা। গ্রেপ্তার ও বিচার না করা পর্যন্ত বাস চলাচল না করার ঘোষণা দি‌য়ে‌ছে দু’পক্ষ। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন যাত্রীরা। সমস্যা সমাধা‌নে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্র‌ণে রাখ‌তে চেষ্টা চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। প‌রে আগামীকাল শুক্রবার সকাল ৮টার ম‌ধ্যে দোষীদের গ্রেপ্তা‌র না হ‌লে আবা‌রও বাস বন্ধ রাখার আলটিমেটাম দি‌য়ে দুপুর ২টায় বাস চলাচল শুরু করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।