• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

সাময়িক বহিস্কার হলেন আড়ানীর অস্ত্রবাজ মেয়র মুক্তার

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১

সাময়িক বহিস্কার হলেন রাজশাহীর বাঘার আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র মুক্তার আলীকে আজ সোমবার তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন আড়ানী পৌর মেয়র মাে. মুক্তার আলী এর বিরুদ্ধে বাঘা থানায় ০৭/০৭২০২১ খ্রি. তারিখে  পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৮০৬ ধারায় ৭ নং মামলা আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) ধারায় ৮নং মামলা এবং মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১), ১০ (ক)/৩৬ (১), ১৯ (ক)/৩৬(১), ৮(ক)/৪১ ধারায় ৯ নং মামলা দায়ের করা হয়েছে। যেহেতু উল্লেখিত অপরাধ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর উপ-ধারা (১) এর (খ) ও (ঘ) অনুযায়ী মেয়রকে অপসারণযোগ্য অপরাধ। যেহেতু স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুয়ায়ী যে ক্ষেয়ে কোন পৌরসভার মেয়র বা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিদ্ধে ফৌজদারী মামলায় অভিযােগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক  ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি অথবা প্রশাসনিক দৃষ্টিকোণ সমীচীন না হইলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মােয়র অথবা কাউন্সিলর-কে সাময়িক বরখাস্ত করতে পারিবে।

যেহেতু রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মাে. মুক্তার আলীর বিরুদ্ধে  বাঘা থানায় ০৭/০৭/২০২১ ইং তারিখে পেনাল কোড, ১৮৬০ এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৮০/৫০৬ ধারায়, ৭নং মামলা, আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) ধারায় ৮নং মামলা এবং মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১), ১০ (ক)/৩৬ (১), ১৯ (ক)/৩৬(১), ৮(ক)/৪১ ধারায় ৯নং মামলা দায়ের হওয়ায় এরুপ অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে, সেহেতু, স্থানীয় সরকার (স্টেরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুয়ায়ী রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার মেয়র মাে. মুক্তার আলী-কে আড়ানী পৌরসভার মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলাে।

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় । উল্লেখ্য, গত মঙ্গলবার (০৬ জুলাই) আড়ানী পৌর বাজারে এক কলেজ শিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওই দিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাতে তিনটার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। আটক করা হয় তার স্ত্রী এবং দুই ভাতিজাকে। পরে শুক্রবার (০৯ জুলাই) ভোরে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালককে গ্রেফতার করা হয়। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে আবারও মেলে এক লাখ ৩২ হাজার টাকা। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র এবং মাদক।

এএইচ/এস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।