• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

বাবুল-মিতুর সন্তানদের জিম্মায় চেয়ে আদালতে যাবেন মোশাররফ

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ১৫ মে, ২০২১

পাঁচ বছর আগে খুন হন মা মাহমুদা খানম (মিতু)। সেই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাবা বাবুল আক্তার। এখন তাঁদের দুই সন্তানকে নিজেদের কাছে রাখতে চান মিতুর বাবা মোশাররফ হোসেন। নাতি-নাতনিকে নিজেদের জিম্মায় চেয়ে রোববার আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।

মোশাররফ হোসেন শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মা নেই। বাবা পুলিশের হাতে গ্রেপ্তার। তাদের দেখাশোনার জন্য বিশ্বস্ত কেউ নেই। আমরা নানা-নানি তাদের দেখাশোনা করব। মা মারা যাওয়ার পর তারা আমাদের বাসায় ছিল। পরে বাবুল তাদের নিয়ে যায়।’

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে গুলি ও ছুরিকাঘাতে খুন হন সে সময়ের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু। পাঁচ বছর পরে এসে ওই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গত বুধবার বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিতু যখন খুন হন, সে সময় তাঁর সঙ্গে থাকা ছেলেটির বয়স এখন ১২ বছর। সে সময় সাত বছরের ওই ছেলে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে রক্ষার চেষ্টা করে। তখন ‘হত্যাকাণ্ডে অংশ নেওয়া’ কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা তাকে ধরে রেখেছিলেন বলে গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনাটি উঠে আসে।

স্ত্রী খুন হওয়ার কিছুদিন আগেও চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ছিলেন বাবুল আক্তার। সে সময় কামরুল ইসলাম শিকদার তাঁর সোর্স ছিলেন বলে তদন্তকারীদের ভাষ্য।

আরও পড়ুন
যে প্রশ্নে আটকে গেলেন বাবুল আক্তার
যে প্রশ্নে আটকে গেলেন বাবুল আক্তার
মিতুর মা সাহেদা মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের দুই সন্তানকে আমরা চোখের দেখাটাও দেখতে পাই না। ফোনেও কথা বলতে পারি না। অথচ মিতু বেঁচে থাকতে এই নাতি-নাতনির সঙ্গে রোজ আমার ফোনে কথা হতো। এখন নাতি-নাতনি নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের আমাদের কাছে রাখতে চাই।’

বাবুল আক্তার ও মাহমুদা খানম মিতু
বাবুল আক্তার ও মাহমুদা খানম মিতুসংগৃহীত
মিতু খুন হওয়ার পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেছিলেন। দুই আসামির জবানবন্দি ও গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে কামরুল ইসলাম শিকদার ওরফে মুছার নেতৃত্বে সাত থেকে আটজন মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, মুছাকে পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্‌ঘাটিত হবে। অপর দিকে মুছার স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এরপর থেকে খুঁজে পাচ্ছেন না।

মোশাররফ হোসেন বলেন, ‘আমার নাতি ঘটনার প্রত্যক্ষদর্শী। তারা এখন কোথায় আছে জানি না। তাদের নিরাপত্তা খুবই প্রয়োজন। আমার কাছে থাকলে তারা নিরাপদে থাকবে।’

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর তাঁর ছেলের সঙ্গে কথা বলবেন তাঁরা।

মিতুর এই ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে রয়েছে। মিতু নিহত হওয়ার পর প্রথম ছয় মাস বাবুল আক্তার দুই সন্তানকে নিয়ে ঢাকার মেরাদিয়ায় শ্বশুরবাড়িতে ছিলেন। পরে ভাড়া বাসায় চলে যান। সঙ্গে নিয়ে যান দুই সন্তানকেও। গত সাড়ে তিন বছরে মিতুর দুই সন্তানের সঙ্গে নানা-নানির দেখাই হয়নি।

এদিকে মিতু খুনের কয়েক মাসের মধ্যেই পুলিশ সুপারের চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন বাবুল আক্তার। পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। ওই চাকরি থেকে বিদায়ের পর কিছুদিন আগে ব্যবসা শুরু করেছিলেন বলেও তাঁর পরিচিতজনেরা জানিয়েছেন।

মিতু হত্যাকাণ্ডের পাঁচ বছর পর গত বুধবার বাবুল আক্তারের দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। ওই দিনই বাবুল আক্তারকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে বাবুল এখন পাঁচ দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে আছেন। কক্সবাজারে এক নারীর সঙ্গে সম্পর্কের কারণে তিনি মিতুকে খুন করিয়েছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।