
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ০৯ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে মহানগরীর বেলপুকুর থানা পুলিশ মোল্লা জামিরা গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মোস্তফা আলীর ছেলে মো: শান্ত ইসলাম (২৫) এবং দক্ষিণ জমিরা গ্রামের মো: ফরেজুল হকের ছেলে মো: ফরহাদ রেজা (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় শান্তর বিরুদ্ধে বেলপুকুর থানায় ১টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।