আজ (রোববার, ২৮ জুন) বেলা ১১টায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরে নিজ কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন; প্রোক্লাইম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাভিন কুমার কান্দাসামি। তিনি দক্ষিণ এশিয়ায় কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, বায়োচার এবং টেকসই উন্নয়ন উদ্যোগ নিয়ে কাজ করা একজন আন্তর্জাতিক জলবায়ু উদ্যোক্তা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন; প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
সাক্ষাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, কার্বন ক্রেডিট, সবুজ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশে জলবায়ু সহনশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।





















