
প্রিয়জন ডেস্কঃ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন।