• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ (বাসস) : আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এর সাথে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুননের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আইএলও’র কান্ট্রি ডিরেক্টরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং এই তিনটি কোর্সে প্রশিক্ষণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার বিষয়টি তিনি আইএলও কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন।

এসময় আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনন বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইএসইসি)  প্রকল্পটি বেশ ভালো ভাবেই চলমান রয়েছে। প্রকল্পটি কক্সবাজারে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে । এখন পর্যন্ত ৪৬ টি কোর্সের  মাধ্যমে ৭০০০ এরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইএলও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং প্রোগ্রাম এবং উদ্যোক্তা সৃষ্টিতে একসাথে কাজ করতে আগ্রহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।