• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বী হতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট দিল রাসিক প্রশাসন রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘শ্রমিকের মজুরির প্রশ্নে বিজিবি নামায় যে রাষ্ট্র, সে রাষ্ট্র কার পক্ষে’ নিরাপত্তার কারণে আল নাসরের দলে নেই রোনালদো বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলার চুরিতে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা, জানাল এফবিআই রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড রাসিকের অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবী গ্রেপ্তার

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে মন্ত্রীসভার প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী শিবিরের অনেক প্রভাবশালী আইন প্রণেতা। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের জেরে ট্রাম্পকে ভারসাম্যহীন ও উন্মাদ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে এই দাবি তোলা হয়েছে। ২৫তম সংশোধনীর বিধি অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে অপসারণের বিধান রয়েছে। তবে বাস্তবায়নে আছে জটিলতা।

দ্বিতীয়বার হোয়াইট হাউজের মসনদে বসার পর একের পর এক নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। যুদ্ধ-বাণিজ্য-অভিবাসনসহ নানা ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্ত ও মন্তব্যের জেরে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায় মার্কিন মুল্লুক থেকে শুরু করে বিশ্বজুড়ে।সাম্প্রতিক এক জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে নেমে এসেছে ৩০ শতাংশের ঘরে। ক্ষমতাচ্যুত করার দাবি তুলে কয়েকদিন পর পর ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় নামছেন লাখ লাখ জনগণ। ইরানে হামলার জেরে যা আরও জোরালো হয়। এবার নড়েচড়ে বসছেন ডেমোক্রেটসহ অন্যান্য বিরোধী শিবিরের আইন প্রণেতারাও। অবিলম্বে ট্রাম্পকে অভিশংসন এবং ২৫তম সংশোধনীর আওতায় ক্ষমতাচ্যুত করতে মন্ত্রীসভার প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।

১৯০৯ সালে পর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে দেশটি প্রভাবশালী আইন প্রণেতারা। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণে ভারসাম্যহীন ও উন্মাদ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে ২৫তম সংশোধনীর আওতায় ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি ওঠেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির পরও বিরোধী দলগুলোর কটু কথা শুনতে হচ্ছে ট্রাম্পকে।

এমন পরিস্থিতির মধ্যে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় ক্ষমতাচ্যুত করার দাবি ওঠলেও; বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে জটিলতা। কারণ উল্লেখিত বিধান অনুযায়ী ট্রাম্পকে অপসারণ করতে হলে মন্ত্রীসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমর্থন বাধ্যতামূলক।

মার্কিন রাজনীতির এই জটিল সমীকরণের মধ্যেই ঘনিয়ে আসছে মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পের অভিশংসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। কারণ ২০২৬ সালের ৩ নভেম্বর হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে; শেষ পর্যন্ত রিপাবলিকানরাও ট্রাম্পকে অভিশংসিত করতে তোড়জোড় শুরু করেন কিনা-তাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।