
প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।