
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রকৌশল থানার প্রবীণ রুকন এবং জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী (অব:) প্রকৌ: আবুল কাশেম হঠাৎ অসুস্থ হয়ে গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৭:০০ ঘটিকায় দুনিয়ার যাত্রা শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব দ্বীনি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তউফিক দান করুন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
মরহুমের জানাজা আজ বাদ আসর তেরোখাদিয়া উপশহর নূর মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের ধৈর্যধারন করার তৌফিক দান করুন। আল্লাহ তাঁর সকল ভালো কাজগুলো কবুল করে নিন।