• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মশালা মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের রাজশাহীতে বিস্ফোরক আইনে মামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩ রাজশাহীতে ডিবির অভিযানে আন্দোলনে হামলা মামলার দুই আসামি গ্রেপ্তার আ’লীগের বিচার নিশ্চিত করতে না পারলে দেশ পরিচালনা সম্ভব নয়: সাবেক রাকসু ভিপি রাবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর আগে তিনি বিপিএল ফ্র‌্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সহকারী কোচ ও ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে লেভেল-থ্রি কোচিং কোর্স করেছেন আশরাফুল। এ ছাড়া তার খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতা কোচিংয়ে কাজে লাগবে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা।

আশরাফুল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) কাজ করেছেন বরিশাল দলের প্রধান কোচ হিসেবে। এ ছাড়া নারীদের ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন। তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট পাইলট বলেছেন, ‘১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেটের (আন্তর্জাতিক) শুরুর পর আশরাফুল (টেস্ট অভিষেকে) সেঞ্চুরি কিন্তু দেখিয়েছে এই দেশেরও একটা প্লেয়ার এসেছে। তার লেভেল থ্রি কোচিং কোর্স করা। সুপার একটা অভিজ্ঞতা আছে। এত সুন্দর একটা ক্যারিয়ার। হয়তো বোর্ড সেভাবে চিন্তা করেছে।’

সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আশরাফুলকে রেখে যদি তার খেলার অভিজ্ঞতাটা কাজে লাগানো যায়। আমাদের প্লেয়াররা ট্যাক্টিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করেছে। আশরাফুলের অন্তর্ভুক্তি বড় একটা সাপোর্ট হতে পারে। সে অনেক বড় বড় ইনিংস খেলেছে, যখন খেলেছে আমরা আন্ডারডগ দল ছিলাম। ওই সময়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বড় বড় সেঞ্চুরি করেছে।’

এ ছাড়া আরেক বোর্ড পরিচালক আমজাদ হোসেন বলেছেন, ‘এখন খোঁজা হয়েছে কোথায় বাড়তি সাপোর্ট দরকার। সেখানে মনে হয়েছে বিশেষজ্ঞ একজন ব্যাটিং কোচ দরকার। আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত এই সিদ্ধান্ত (আশরাফুলের নিয়োগ) এসেছে, পরে আবার নেক্সট বিশ্বকাপের আগে আমরা সিদ্ধান্ত নেব।’

আশরাফুলকে নিয়ে এখনই মন্তব্য করতে চান না বিসিবির আরেক পরিচালক ও সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক, ‘আসলে এরকম একজন নিতে চাইলে তার মান কী, এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না। হেড কোচ হিসেবে কাজ করলে সেটাকে মানদণ্ড হিসেবেও নিতে পারবেন না। এখানে (আশরাফুল) আসছে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে, দেখতে হবে সে এখানে কী করে। আগে শুরু করছে করুক, এখানে চুক্তির ব্যাপার। একটা সিরিজের জন্য করা হয়েছে। এখনই (বাড়তি) কমেন্ট করা কঠিন।’

এ ছাড়া বাংলাদেশের টিম ডিরেক্টর হয়েছেন রাজ্জাক। যা নিয়ে তিনি বলছেন, ‘জিনিসটা হস্তক্ষেপ হিসেবে নেবেন না। যেহেতু আমার ও পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট। এই সংক্রান্ত কোনো ব্যাপার হলে, যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, পরামর্শ নেওয়া হতে পারে। আমাদেরও ইনপুট দেওয়া দরকার হলে দিতে পারি। এটা কারও কাজে হস্তক্ষেপ করা না। এর আগে যখন নির্বাচক ছিলাম তখনও এসব করেছি। আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, পাইলট ভাইয়ের আইডিয়া থাকলে শেয়ার করবে। এটা হস্তক্ষেপ করা না।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।