• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন করা হয়েছে। অক্টোবর মাসের ২য় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে রাজশাহীর পদ্মাপাড়, সিমলা পার্ক এলাকায় বিকাল ৪ টায় পাখির প্রতি ভালোবাসা শীর্ষক পাখিদের সুরক্ষা নিশ্চিতে সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সবুজ সংহতি, ০.৬ গ্রাভিটি রাইডার্স ও সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার এর যৌথ আয়োজনে এই সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পরাগায়ন, বীজ বিস্তার ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কৃষি ও পরিবেশ দু’য়েরই উপকারে আসে। এক অর্থে, পরিযায়ী পাখির উপস্থিতি একটি অঞ্চলের পরিবেশগত স্বাস্থ্যের সূচক। তবে আজ এই প্রাকৃতিক দূতেরা মারাত্মক হুমকির মুখে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) এবং
Convention on Migratory Species (CMS)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় প্রতি পাঁচটি পরিযায়ী প্রজাতির মধ্যে একটি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে, আর প্রায় অর্ধেকের বেশি প্রজাতির জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ, পাখিদের আবাসস্থল ধ্বংস, নির্বিচারে বৃক্ষ হত্যা, বন উজাড়করণ, জলাভূমি ধ্বংস, আলোক দূষণ, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন। রাজশাহীর সিমলা পার্কে এখন পর্যন্ত ২০০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী, ২৪ প্রজাতির সরিসৃপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণীর সন্ধান পাওয়া গেছে যার মধ্যে কিছু কিছু প্রজাতি শুধুমাত্র এই সিমলা এলাকাতেই পাওয়া গেছে, কিছু প্রজাতি বিপন্ন, কিছু প্রজাতি অতি বিপন্ন। রাজশাহীতে বৃক্ষ ও পুকুর হত্যা বন্ধ করা এবং রাজশাহীর সিমলা পার্কসহ সমগ্র পদ্মাপাড় ও চরকে বন্যপ্রানী অভয়ারণ্য ঘোষণা করার জোড় দাবী জানানো হয়।
বক্তারা আরো বলেন, দেশে এত আইন রয়েছে কিন্তু নেই তার প্রয়োগ। মানুষ হত্যা যদি অপরাধ হয় হত্যাকারীর বিচার হয় তাহলে এই গাছ হত্যাকারী, পুকুর হত্যাকারী, পরিবেশ হত্যাকারীর বিচার কেন হবে না?

পথসভায় ৬ দফা দাবী জানানো হয়। দাবীগুলো হলো-

১.রাজশাহীর সিমলা পার্কসহ সমগ্র পদ্মাপাড় ও চরকে বন্যপ্রানী অভয়ারণ্য ঘোষণা করতে হবে।

২.এসব এলাকায় সাউন্ড বক্সের ব্যবহার, আলোর ব্যবহার এবং সকল ধরণের প্লাস্টিক পন্য নিষিদ্ধ করতে হবে।

৩.পরিযায়ী পাখিদের আবাসস্থল যেমন- খাল, বিল, নদী-নালা, পুকুর, জলাশয় উন্মুক্ত এবং দখলমুক্ত করে রাখতে হবে;পরিযায়ী পাখির শিকার সম্পূর্ণরুপে বন্ধ করাসহ তাদের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৪.কারেন্ট জালের ব্যবহার ও উৎপাদন সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে; রাজশাহীর চলমান বৃক্ষ হত্যা বন্ধ করতে হবে।

৫.শহরের অবশিষ্ঠ গাছগুলোকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ২৩ ধারার বিধান অনুযায়ী বিভিন্ন পাখির আবাসস্থল হিসেবে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করতে হবে; নগরীর পুকুর হত্যা বন্ধ করতে হবে।

৬.একই পুকুর বারবার ভরাট করার পায়তারা যারা করছে তাদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; রাজশাহী বিভাগের পুকুর, ডোবা, খাল-খাড়ি, বিল, নদ-নদীর পাড়ে বিভিন্ন ধরনের দেশীয় ও স্থানীয় প্রজাতির গাছ রোপণ করতে হবে এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।