• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত নেতানিয়াহু; তবুও চলছে হত্যাযজ্ঞ

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের আশাবাদ, তার পরিকল্পনায় সম্মত হবে হামাসও। তবে সংগঠনটি না মানলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অনেক দেশ। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা।

বহির্বিশ্বের অব্যাহত চাপ ও একের পর এক পশিচমা দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার মাঝেই, ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইইয়ামিন নেতানিয়াহু।

সোমবার গাজা ইস্যুতে হোয়াইট হাউজে বৈঠকে বসেন ট্রাম্প-নেতানিয়াহু। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তার পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী। তার প্রত্যশা, হামাসও যুদ্ধ বন্ধে তার প্রস্তাবে রাজি হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। একসঙ্গে কাজ করলে দশকের পর দশক ধরে চলা মৃত্য ও ধ্বংসলীলা শেষ করতে পারব। পাশাপাশি সমগ্র অঞ্চলের জন্য শান্তি ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু হবে। তবে হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে, আমি নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন দিয়ে যাবো, যা গাজার পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। আর এর জন্য হামাস দায়ী থাকবে।’

এর আগে, ২০ দফার বিস্তারিত প্রকাশ করে হোয়াইট হাউস। এটি অনুযায়ী, ইসরাইল ও হামাসের মধ্যে চুক্তি কার্যকরের ৭২ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে সব ইসরাইলি জিম্মিকে।

এছাড়া হামাসের কাছে থাকা সব অস্ত্র ধ্বংস করতে হবে। গাজাজুড়ে চলমান স্থল, বিমান ও বোমাবর্ষণ বন্ধ করবে ইসরাইলি বাহিনী। মুক্তি পাবে তাদের কাছে বন্দি হামাস সদস্যরাও। এদিকে হোয়াইট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বেনইয়ামিন নেতানিয়াহুও।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনার সমর্থন জানাচ্ছি। এতে ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে এবং হামাসের সামরিক ক্ষমতা ভেঙ্গে যাবে। এটি বাস্তবায়িত হলে গাজা আর ইসরাইলের জন্য হুমকির কারণ হবে না। তবে হামাস প্রস্তাবনায় রাজি না হলে, আমরা আমাদের মিশন শেষ করব।’

তবে এখনো ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি হামাস। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামাসের মধ্যস্ততাকারী পক্ষগুলো বিবেচনা করবে ট্রাম্পের পরিকল্পনা।

এদিন হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে সম্প্রতি কাতারের দোহায় হামলা চালানোয় দেশটির প্রধানমন্ত্রীর কাছে ফোন করে ক্ষমা চান নেতানিয়াহু। এদিকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমা ও আরবের বিভিন্ন দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।