• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আইবিডব্লিউএফ (IBWF) সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী, ১৬ মার্চ ২০২৫: পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিডব্লিউএফ (IBWF) রাজশাহী মহানগরী। আজ রাজশাহীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলে রাজশাহীর স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. মাওলানা কেরামত আলী, প্রধান উপদেষ্টা, আইবিডব্লিউএফ, রাজশাহী মহানগরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবা – মোহনপুরের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মাহবুবুল আহসান বুলবুল, পরিচালক, রাজশাহী জোন, মোঃ গোলাম মোর্তজা, উপদেষ্টা, আইবিডব্লিউএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল করিম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট,রাজশাহী জোন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং মোঃ জসিম উদ্দিন সরকার, পৃষ্ঠপোষক, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, সভাপতি, আইবিডব্লিউএফ, রাজশাহী মহানগরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল হান্নান,সেক্রেটারি,আইবিডব্লিউএফ।

বক্তব্যের মূল বিষয়বস্তু:
প্রধান বক্তা ড. মাওলানা কেরামত আলী বলেন,
“আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তাই হালাল পথে উপার্জন করলে তা ইবাদতের শামিল। একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের মর্যাদা লাভ করবেন।”

অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হাসান বুলবুল বলেন,
“যদি আমরা ইসলামের বিধান মেনে হালাল পথে ব্যবসা করি, তাহলে তা শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সফলতার কারণ হবে।”

বিশেষ অতিথি মোঃ গোলাম মোর্তজা বলেন,
“ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন নয়, বরং ব্যবসাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করা উচিত। সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যবসার মাধ্যমে যেমন ব্যক্তি নিজে লাভবান হয়, তেমনি সমাজ ও দেশও উপকৃত হয়।”

বিশেষ অতিথি মোঃ জসিম উদ্দিন সরকার বলেন,
“আল্লাহ তাআলা রিজিকের দশ ভাগের মধ্যে নয় ভাগ বরকত ও রহমত রেখেছেন ব্যবসার মধ্যে, আর এক ভাগ রেখেছেন অন্যান্য পেশায়। তাই আমাদের উচিত ব্যবসাকে ইবাদত মনে করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা পরিচালনা করা।”

তিনি আরও বলেন,
“সৎ ব্যবসায়ী সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যারা কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে অবস্থান করবে।” (তিরমিজি, হাদিস: ১২০৯)

এ প্রসঙ্গে কুরআনে উল্লেখ রয়েছে:
“এমন বহু লোক আছে, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও লেনদেন আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম থেকে এবং যাকাত প্রদান থেকে বিরত রাখে না। তারা সেই দিনের ভয় করে, যেদিন অন্তর ও দৃষ্টি উল্টে যাবে।” (সুরা আন-নূর: ৩৭)

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-সভাপতি, আইবিডব্লিউফ, রাজশাহী মহানগরী।

মোঃ খায়রুল বাশার, সহ-সভাপতি।
মোঃ মোবাশ্বের হোসেন লালটু, সাংগঠনিক সম্পাদক।

ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক।

মোঃ আসাদুল্লাহ, অফিস সম্পাদক।

আসাদুজ্জামান জুয়েল, উদ্যোক্তা বিষয়ক সম্পাদক।

রোকনুজ্জামান আনসারী, আইটি সম্পাদক।

মোঃ ইকবালুর রহমান, আইন সম্পাদক।

মোঃ সুজা উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক।

এছাড়াও রাজশাহীর বিভিন্ন থানার আইবিডব্লিউএফ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের গুরুত্ব

ইফতার মাহফিলে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিরা অংশ নেন। আলোচনায় বক্তারা ব্যবসার মাধ্যমে সামাজিক উন্নয়ন, নৈতিকতা এবং ইসলামের আলোকে অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন।

মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত অতিথিরা। ইফতার মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।