• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে

পাচ্ছেন অর্ধেক সম্পদ, রাহমানকে বিশ্বের সেরা পুরুষ দাবি!

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

এ আর রাহমান ও সায়রা বানুর ২৯ বছরের সংসারে বিচ্ছেদ ঘটেছে। বিচ্ছেদপত্রটি এসেছে সায়রা বানুর পক্ষ থেকেই। খবরটি রাহমান ভক্তদের জন্য বেদনার ও বিব্রতকর বটে। তবে সেটি আর নির্মম হয়ে ধারা পড়েছে, যখন গুঞ্জন উঠেছে এই বিচ্ছেদের পেছনে রয়েছে এক নারী গিটারিস্ট। রাহমান যার প্রেমে ডুবে আছেন!

মূলত এসব নিয়ে যখন অস্কারজয়ী রাহমান জেরবার হচ্ছিলেন সোশ্যাল হ্যান্ডেল হয়ে সংবাদ মাধ্যমে, তখনই যেন রহমতে বৃষ্টি ঝরালেন প্রাক্তন স্ত্রী সায়রা বানু। বলা যেতে পারে তিনি রীতিমতো শ্বেতপত্র দিয়েছেন স্বামীর পক্ষে। দাবি করেছেন, রাহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন।

২৪ নভেম্বর একটি অডিও বার্তায় তিনি বলেন, ‌‘আমি বর্তমানে মুম্বাই আছি। গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তাই আমাকে বিরতি নিতে হয়েছে সবকিছু থেকে। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের নিয়ে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমি সবাইকে বিশেষ করে ইউটিউব এবং তামিল মিডিয়াকে অনুরোধ করছি, এ আর রাহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তিনি একজন অসাধারণ মানুষ, বিশ্বের সেরা পুরুষ।’

এরপর নিজের ব্যান্ডের গিটারিস্ট মোহিনি দে’র সঙ্গে রাহমানের সম্পর্কের গুজব নিয়ে সায়রা বলেন, ‘এ আর রাহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনও নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি। এ বিষয়টা অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনও করেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন।’

এসময় সায়রা বানু এ আর রাহমানকে ধন্যবাদ জানান, শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন বলে। সর্বশেষ তিনি জানান, চিকিৎসা শেষ হলে শিগগিরই চেন্নাই ফিরে আসবেন। সবার প্রতি অনুরোধ করে বলেন, ‘এ আর রাহমানের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না।’

এদিকে সম্প্রতি রাহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েক পাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় গুজব ছড়ানোদের বিরুদ্ধে।

যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

এদিকে দুজনের মধ্যকার শর্ত অনুযায়ী, সুরকারের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাচ্ছেন সায়রা বানু। জানা গেছে, কমবেশি ১৭২৮ কোটি টাকার মালিক এ আর রাহমান। সম্পদের পরিমাণ ২০০০ কোটিরও বেশি। যার প্রায় অর্ধেকটা পেতে যাচ্ছেন সায়রা।

অর্থাৎ, রাহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসেবে পাবেন সায়রা বানু!

এই ধরনের মন্তব্য ফেসবুকে ঘুরতেই বিষয়টি পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এই ধরনের কোনও আইন এখনও নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য নয়।’

তিনি আরও জানিয়েছেন, আদালতে সুরকার-শিল্পী তার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এবার সায়রা বানু যা দাবি করবেন সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।