• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

অনুপ্রবেশ ঠেকান রোহিঙ্গার

Reporter Name / ২২০ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ১৬টি পয়েন্ট দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, যা দেশের জন্য কোনোভাবেই স্বস্তিদায়ক খবর নয়।

রোববার কালবেলায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুসারে, নাফ নদের একপাড়ে কক্সবাজারের টেকনাফ, অন্যপাড়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর। সেখানে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে চলছে বিদ্রোহীদের যুদ্ধ। এ ছাড়া রোহিঙ্গাদের ওপর অনেক দিন ধরে চলছে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও উৎপীড়ন। রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে প্রথমে রাখাইন থেকে হেঁটে নাফ নদের ওপারের তীরে আসেন। নদের ওই তীরে নৌকা নিয়ে বসে থাকে দালালরা। এপারে বাংলাদেশের টেকনাফ সীমান্তে থাকে দালালদের অন্য চক্র। রাতে দুইপাড়ের দালালরা টাকা নিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। এ কাজে দালালরা জনপ্রতি ২০ হাজার থেকে ১ লাখ টাকায় উখিয়া-টেকনাফের সীমান্তে রাতের আঁধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে চালাচ্ছে এ পাচার। দালালরা পারাপারের কাজে ব্যবহার করছে মাছ ধরার নৌকা। তারা নৌকার মাঝিদের বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে রোহিঙ্গাদের এসব নৌকায় করে নিয়ে পার করছে। এ-ও অভিযোগ রয়েছে যে, মাছ ধরার নামে কৌশলে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পারাপার করছেন জেলেরা।

গত ২০ মে থেকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এসব দেখার দায়িত্ব প্রশাসনের। নৌকাই যেখানে জলে নামা নিষিদ্ধ, সেখানে জলেও নামছে আবার রোহিঙ্গা অনুপ্রবেশের সহচর হচ্ছে! প্রশ্ন হচ্ছে, দায়িত্বরত প্রশাসন কী করছে? তারা কি এসবের দায় এড়াতে পারে? অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বলে বরাবরই দাবি করে থাকে। রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকার পরও তাদের এ দাবি যে খুব যুক্তিযুক্ত নয়—এ কথা বলাই বাহুল্য।

রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া এক অনুপ্রবেশকারীর ভাষ্যে, তার বাড়ি মিয়ানমারের বুথিডাংয়ে। যুদ্ধে সব ধ্বংস হয়ে গেছে সেখানে। তার বাবা মর্টার শেলের আঘাতে নিহত হয়েছেন। আরাকান আর্মি গ্রামে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে সবাইকে গ্রাম খালি করতে বলে। না ছাড়লে, সবাইকে মেরে ফেলা হবে হুমকি দেয়। অনেক যুবক আরাকান আর্মির হাতে ধরা পড়ে এবং তাদের হত্যা করা হয়

আমরা জানি, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস হামলার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই আট লাখের মতো মানুষ আসে। সব মিলিয়ে দেশে এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয়ে আছে। সে সময় মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও আজ তারা দেশের অন্যতম বিপজ্জনক সমস্যায় পরিণত হয়েছে। বহু চেষ্টায়ও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি আজও। উপরন্তু তাদের ভরণপোষণের চ্যালেঞ্জসহ ক্যাম্পে সহিংসতা, খুন, মাদক এখন নৈমিত্তিক বিষয়। ফলে নতুন করে নানাভাবে তাদের অনুপ্রবেশ পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নির্যাতন ও উৎপীড়ন চলছে, তা অবশ্যই অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন। মানবতার বিরুদ্ধে এসব অপরাধকে আমরা নিন্দা জানাই। কিন্তু দেশটির অভ্যন্তরীণ সমস্যা কেন আমাদের সমস্যা হবে? আমরা মনে করি, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর এ নিষ্ঠুরতার প্রশ্নে আন্তর্জাতিক মহল সোচ্চার হওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে এ বিশাল সংখ্যার রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের আন্তরিক পদক্ষেপ জরুরি। আমাদের প্রত্যাশা, সীমান্ত রোহিঙ্গা অনুপ্রবেশের যে চক্র তৎপর, যে কোনো প্রকারে তা উৎখাত করতে হবে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়াতে হবে প্রশাসনের টহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।