• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বিকাশে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক প্রবেশ করছে: ত্রাণমন্ত্রী জনবল সংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের

‘আপনজন’ তারা! শাকিব খানের

Reporter Name / ২৭২ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

পরীমণি, মিম, দীঘি, পূজা চেরী, কেয়া পায়েল; নিশ্চয়ই এই নায়িকারা ঢালিউড খান পরিবারের অন্যতম সদস্য কিংবা আপনজন। এবার সেটি প্রকাশ্য হলো। ঘটা করে আয়োজন করা হলো শাকিব খানের ‘আপনজন’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে নায়কের দু’পাশে কলহাস্যে মেতেছিলেন এই নায়িকারা। তাদের সঙ্গে নিয়ে ঢালিউড কিং ঘোষণা করেছেন ‘আপনজন’ নামের একটি ভিন্ন উদ্যোগের। যার মাধ্যমে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন।

শাকিব খান সিনেমার যেমন মনোযোগী, তেমনি কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম করছেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক দেশের প্রান্তিক ব্যবসায়ীদের জন্য মহতী এক উদ্যোগ নিয়েছে। এর ফলে ব্যবসায়ীরা অদূর ভবিষ্যতে নানামাত্রিক সুবিধা পাবেন।   শনিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে ‘রিমার্ক আপনজন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাকিব। সেখানে ‘আপনজন’ লগো উন্মোচন করেন অভিনেতা। বিশেষ অনুষ্ঠানে এ সময় রিমার্কের পরিচালক শাকিব খান ছাড়াও ছিলেন চিত্রনায়িকা পরীমণি, মিম, দীঘি, পূজা চেরী ও কেয়া পায়েল। আরও ছিলেন রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন। শাকিব খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’। এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা। যেমন ‘আপনজন’ সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন ঠিক ততো পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘‘একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে থেমে যাওয়ার মতো। তাই ‘আপনজন’ একটি ভালোবাসার উদ্যোগ। এ ‘আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাবো আশা করছি।’’

বলা ভালো, শাকিব খানের কর্পোরেট জীবনের যে কোনও ইভেন্টে বরাবরই তারকাদের উপস্থিতি তথা ঢালিউড সতীর্থদের দেখা যায় নায়কের পাশে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।