• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

ঝিনাইদহ-৩ এমপি শফিকুলের সম্পদ বেড়েছে ১৫৩ গুণ

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) শফিকুল আজম খাঁন চঞ্চল দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে একাদশ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ১৫ বছরে দুবারের এমপি হিসেবে শফিকুল আজম খান চঞ্চলের নগদ অর্থ বেড়েছে ৫৫ গুণ। ১৫ বছর আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা না থাকলেও বর্তমানে তার ব্যাংকে ৯৬ লাখ ২২ হাজার ৪৭৮ টাকা জমা রয়েছে। ১৫ বছর আগে তার স্ত্রীর নামে কোনো টাকা না থাকলেও বর্তমানে স্ত্রীর নামে ব্যাংকে জমা রয়েছে ৪০ লাখ ৭ হাজার ১৩২ টাকা। সেই সাথে ১৫ বছরে আয় বাড়ার পাশাপাশি অস্থাবর সম্পদ বেড়েছে ১৫৩ গুণ। নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি শফিকুলের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

বর্তমানে এমপি শফিকুলের বার্ষিক আয় ৫১ লাখ ৩২ হাজার ১২৪ টাকা ও প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ৪ লাখ ১৯ হাজার ৪১৯ টাকা। ১৫ বছর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছিল ১ লাখ ষাট হাজার টাকা। তার ওপর নির্ভরশীলদের কোনো আয় ছিল না। ১৫ বছর আগে শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে তার কোনো বার্ষিক আয় না থাকলেও এ খাত থেকে বর্তমানে তার বার্ষিক আয় ৪১ লাখ টাকা। ১৫ বছর আগে কৃষিখাত থেকে ১৫ হাজার টাকা আয় হলেও বর্তমানে আয় ১ লাখ টাকা। ১৫ বছর আগে আইন ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৮৫ হাজার টাকা, বর্তমানে এ খাত থেকে আয় ৯ লাখ টাকা। ১৫ বছর আগে মেয়র পদের সম্মানীভাতা ৬০ হাজার টাকা পেয়েছেন বর্তমানে ব্যাংকসুদ থেকে আয় ৩২ হাজার ১২৪ টাকা। সেক্ষেত্রে ১৫ বছরে এমপি শফিকুলের আয় বেড়েছে ৩২ গুণ।

বর্তমানে এমপি শফিকুল নগদ অর্থ রয়েছে ২৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা ও তার স্ত্রীর নগদ অর্থ ২০ লাখ ৬৫ হাজার ২৮১ টাকা। নবম জাতীয় সংসদের হলফনামা অনুযায়ী সে সময় তার হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা ও তার স্ত্রীর কোনো নগদ অর্থ ছিল না। ১৫ বছরে তার নগদ অর্থ বেড়েছে ৫৫ গুণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এমপি চঞ্চলের রয়েছে ৯৬ লাখ ২২ হাজার ৪৭৮ টাকা তার স্ত্রীর রয়েছে ৪০ লাখ ৭ হাজার ১৩২ টাকা। ১৫ বছর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংসদ সদস্য ও স্ত্রীর নামে কোন টাকা জমা ছিল না। পোস্টাল, সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগে স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা। ১৫ বছর আগে স্ত্রীর নামে এ খাতে কোনো বিনিয়োগ ছিল না। বাস ট্রাক মটরগাড়ী ও মটরসাইকেল ইত্যাদি বিবরণে ৭৫ লাখ ৪৫ হাজার টাকা থাকলেও ১৫ বছর আগে ৪৫ হাজার টাকা দামের একটি মটর সাইকেল ছিল। হলফনামা অনুযায়ী বর্তমানে এমপি শফিকুলের নিজের ৭২ হাজার টাকা মূল্যের ৮ ভরি স্বর্ণ ও স্ত্রীর ২ লাখ টাকা মুল্যের ২৫ ভরি স্বর্ণ রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফ অনুযায়ী নিজের কোনো স্বর্ণ না থাকলেও স্ত্রীর নামে ৮ ভরি স্বর্ণ ছিল। বর্তমানে এমপির ৫৩ হাজার ৪০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ২৪ হাজার ৪০০টাকার আসবাবপত্র ও স্ত্রীর ২লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় এমপি শফিকুলের নামে মোট অস্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৮ লাখ ৩ হাজার ৩৮৬ টাকার। সেক্ষেত্রে ১৫ বছরে এই সংসদ সদস্যেরে অস্থাবর সম্পদ বেড়েছে ১৫৩ গুণ। বর্তমানে স্ত্রীর নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৪১৩ টাকা। ১৫ বছরে নিজের পাশাপাশি স্ত্রীরও অস্থাবর সম্পদ বেড়েছে ১৭৬ গুণ। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের হলফ নামায় এমপি চঞ্চলের নিজ নামে ১.১০ একর কষি ও ৭.৭৫ কাঠা অকৃষি জমি ও স্ত্রীর নামে ০.৯৬ একর কৃষি জমি ও নিজ নামে ২ কক্ষের একটি বাড়ি উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।