• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহী সিটি করপোরেশনের ১৮৭ কোটি টাকার কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিভিন্ন ওয়ার্ডের গলিপথসহ ছোট ছোট সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পের ১৮৭ কোটি টাকার কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার। এ প্রকল্পের আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডের শতাধিক সড়ক সংস্কারের পাশাপাশি ড্রেন নির্মাণের কাজ রয়েছে। গুরুতর অভিযোগ হলো, সম্পন্ন কাজের তুলনায় ঠিকাদারি প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনকে বেশি চলতি বিল পরিশোধ করা হয়েছে। ফলে তানভীর কনস্ট্রাকশন কাজগুলো শেষ করতে আর নাও ফিরতে পারে।

রাসিকের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনকে মোটা অঙ্কের এ প্যাকেজের কাজ দেওয়া হয়। এসব কাজ সম্পন্নের শেষ সময় ছিল ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ে কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আরও দুবার সময় বাড়িয়ে সর্বশেষ ৩০ জুন করা হয়েছে। মার্চে চিঠি দিয়ে ঠিকাদারকে ৩০ জুনের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ করা হয়। এরপর আরও দুবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি।

রাসিকের প্রকৌশল শাখার কর্মকর্তারা আরও জানান, কিছুদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ এখন তাদের ফোনও ধরছেন না। অথচ রাসিক থেকে চার দফায় ৪৬ কোটি টাকা চলতি বিল তুলে নিয়েছে তানভীর কনস্ট্রাকশন। আড়াই বছরে কাগজেকলমে কাজের অগ্রগতি মাত্র ৩০ ভাগ। বাস্তবে এ অগ্রগতি আরও কম বলে নগরীর সংশ্লিষ্ট এলাকার ভুক্তভোগী বাসিন্দারা জানিয়েছেন।

এদিকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বলছেন, কাজগুলোর সবই ওয়ার্ড পর্যায়ের অবকাঠামো উন্নয়নের কাজ। ২১ জুন রাসিকের নির্বাচন। তারা অনেকেই আবার প্রার্থী হয়েছেন। এখন ভোট চাইতে গেলে এলাকার মানুষ নানা কথা শোনাচ্ছেন। কাউন্সিলরদের আশঙ্কা, ঠিকাদার ৩০ জুনের মধ্যেও কাজ করতে পারবে না। বাকি ৭০ ভাগ কাজ মাত্র দেড় মাসে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। এমন একটি প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে কাজ দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন তারা।

রাসিকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপর মহলের বিশেষ অনুরোধে ওই প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়। ২৬ এপ্রিল রাসিক নির্বাচনের তফশিল ঘোষণার পরপরই ঠিকাদার গা ঢাকা দিয়েছেন।

রাসিকের প্রকৌশল বিভাগ সূত্র আরও জানায়, তানভীর কনস্ট্রাকশনকে কোনো প্রতিযোগিতা ছাড়াই এ কাজটি দেওয়ার সময় স্থানীয় ঠিকাদাররা আপত্তি করেছিলেন। কাজ সম্পন্ন করার সুবিধার্থে এককভাবে প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়ার বিষয়ে আপত্তি করেছিলেন অনেক কাউন্সিলরও। তারা দাবি করেছিলেন, কাজগুলো ১০-২০ জন স্থানীয় ঠিকাদারের মাঝে ভাগ করে দেওয়া হোক। কিন্তু রাসিকের নীতিনির্ধারকরা তাদের কথা শোনেননি।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে রাসিকের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু বলেন, আমার ওয়ার্ডে কাজের জন্য প্যাকেজে ১০ কোটি টাকা বরাদ্দ আছে। তিন বছরে ঠিকাদার একটু কাজও করেনি। আমি আবারও ভোট করছি। এলাকাবাসীকে কী জবাব দেব ভেবে পাচ্ছি না। কাউন্সিলর নুরুজ্জামান টুকু জানান, আমার এলাকায় অনেক কাজ বাকি। মানুষের ভোগান্তিতে আমারও খারাপ লাগে। লোকজনকে আমরা কোনো জবাব দিতে পারি না।

এদিকে ঠিকাদার তানভীর কনস্ট্রাকশনের এমন অবহেলা ও দায়িত্বহীনতায় ভোটের আগে শঙ্কিত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও। তিনি ১০ মে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, একটি বড় প্রতিষ্ঠানের সুপারিশে বিভ্রান্ত হয়ে তানভীর কনস্ট্রাকশনকে আমরা কাজ দিয়েছিলাম। প্রায় তিন বছর আগে দেওয়া কাজের অধিকাংশই বাকি। বারবার তাগাদা দেওয়ার পরও কাজগুলো শেষ না করে ফেলে রেখেছে। আমাদেরকে জনগণের মুখে ফেলে রেখে ঠিকাদার পালিয়েছেন। এটা আমাদের জন্য একটা সংকট। এটা সমাধানে বহু চেষ্টা করেছি, ঠিকাদারকে বুঝিয়ে নানাভাবে বলেছি। এখন তাকে বাদ দিয়ে অন্য কাউকে কাজ দিলে তিনি মামলায় যাবেন-এ রকম আগাম হুমকিও দিয়ে রেখেছেন। নির্বাচনের পর চুক্তিভঙ্গের অভিযোগে তানভীর কনস্ট্রাকশনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। কাজগুলো সময়মতো সম্পন্ন না হওয়ায় নগরবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে-এজন্য আমি রাসিকের মেয়র হিসাবে তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।

এ বিষয়ে রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, তিন দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র ৩০ ভাগ। কোভিড এবং কোভিড-পরবর্তী সময় নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ঠিকাদার কাজ করেননি। এখন তানভীরকে দিয়ে আর কাজগুলো করানো যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। ৩০ জুন কাজের মেয়াদ শেষের পর ঠিকাদারের বিরুদ্ধে অঙ্গীকার ও চুক্তিভঙ্গের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরপর নতুন ঠিকাদার নির্বাচন করে কাজগুলো শেষ করা হবে। কাজ ফেলে পালিয়ে যাওয়া প্রসঙ্গে তানভীর কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, বিটুমিনের অভাবে সড়কগুলো কার্পেটিং করা যায়নি। বিটুমিন বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এজন্য সময়ের প্রয়োজন। এছাড়া টেন্ডার মূল্যের তুলনায় এখন নির্মাণসামগ্রীর দাম কয়েকগুণ বেড়েছে। তবে কবে নাগাদ ফেলে রাখা কাজগুলো আবার শুরু করে শেষ করতে পারবেন-এ বিষয়ে তিনি নির্দিষ্ট সময়ের কথা বলতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।