• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহীর বাজারে ব্রয়লার মুরগির দাম এক দিনে বাড়ল ২৫ টাকা

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহী নগরের বিনোদপুর বাজারে আজ রোববার সকালে ব্রয়লার মুরগি কিনতে এসে ‘বড় ধাক্কা’ খেলেন জরিনা বেগম। আগের দিন যে মুরগি তিনি ১৬৫ টাকা কেজি দরে কিনেছিলেন, আজ তা বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। একটি মেসের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে রান্না করে খাওয়ান তিনি। জরিনা বেগম বললেন, ‘বেটা, সবজিটার দামই খালি বাড়েনি, তাই বাজার করা যাচ্ছে।’

যে দামে তিনি শিক্ষার্থীদের খাবার সরবরাহ করেন, তাতে জরিনার আর পোষাচ্ছে না। তিনি বললেন, মেসের সদস্যদের সঙ্গে কথা বলে খাবার দাম বাড়াতে হবে। আজকে শুধু মুরগিতেই ৯০ টাকা বেশি লাগল।

একই বাজারে ব্রয়লার মুরগি কিনছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান। তাঁকে ২০ অন্তর একবার মেসের বাজার করতে হয়। শেষবার তিনি ১৫০ টাকা কেজি মুরগি কিনেছিলেন। আজকে তাঁকে আরও বাড়তি ৪০ টাকা যোগ করতে হয়েছে। হাবিবুর বলেন, ‘সামনে কী হবে, তা বুঝতে পারছি। তবে কিছুই করার নেই। সবাইকে খেতে হবে।’

বিনোদপুর বাজারের মুরগি ব্যবসায়ী মোশরফ হোসেন বললেন, ব্রয়লার মুরগির খামারে অনেক বিদ্যুৎ প্রয়োজন হয়। বিদ্যুতের দাম বাড়ার পর খামারিরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন। আবার বাজারে মুরগির সরবরাহও কম। ফলে তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজারে সবজির দামটাই শুধু অপরিবর্তিত আছে। আজ রোববার সকালে রাজশাহী নগরের মণিচত্বর মাস্টারপাড়া বাজারে

রাজশাহী নগরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে শাকসবজির দাম মোটামুটিভাবে স্থিতিশীলই আছে। একটি সবজির দাম সামান্য বাড়লে অন্যটি কমে। নগরের বিনোদপুর, কাজলা, নিউমার্কেট ও সবচেয়ে বড় মণিচত্বর মাস্টারপাড়া কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা কেজি, বেগুন ২০, গাজর ২০, টমেটো ১০ থেকে ২০, সিম ২৫, পেঁপে ২৫, শসা ৩০ থেকে ৩৫, পালন শাক ১৫ থেকে ২০ আঁটি, কাঁচা মরিচ একটু বাড়তি দামে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এগুলোর দাম গত সপ্তাহেও প্রায়ই একই ছিল।

বিনোদপুর বাজারের ব্যবসায়ী শাহিনুল ইসলাম বলেন, সবজির দাম এখনো ক্রেতার নাগালের মধ্যেই আছে। অনেকেই মাছ, মাংস কম কিনে সবজি বেশি খাচ্ছে। নগরের মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ী রহিম উদ্দিন বলেন, সবজির দাম কত দিন নিয়ন্ত্রণে থাকবে বলা যাচ্ছে না। এক সপ্তাহ কিংবা ১৫ দিন পর থেকে দাম বেড়ে চড়া হয়ে যেতে পারে।

এদিকে গত দুই দিন ধরে ডিমের দামও বাড়তির দিকে। আগের ৪০ টাকা হালির লাল ডিম বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে। সাদা ডিম ২ টাকা বেড়ে ৪০ টাকাতে বিক্রি হচ্ছে।
মাস্টারপাড়া কাঁচাবাজারের পাশে এক মুদিদোকানে কথা হচ্ছিল আবদুল মালেকের সঙ্গে। তিনি রাজশাহী নগরে ভাড়ায় অটোরিকশা চালান। রাজশাহীর চারঘাটে বাড়ি ছিল। পরিবারসহ থাকেন রাজশাহী নগরে। সব জিনিষপত্রের দাম তাঁর প্রায় মুখস্ত। তিনি বললেন, ‘এই সরকার প্রতিদিন বলেই যাচ্ছে মানুষ প্রতিদিন মাছ, মাংস খাচ্ছে। কিন্তু আমি তো বেটা ওদিকে ভয়ে যাইতেই পারি না। মাঝেমধ্যে মুরগি খাই, সেটাও দামও বেড়ে গেছে। সামনে আর তো কোনো সুখবর নাই।’

পাশেই চালের দোকানে গিয়ে জানা গেল, ১৫ থেকে ২০ দিন ধরে চালের দাম বাড়েনি। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় গুটি স্বর্ণা চাল। এর দাম সবচেয়ে কম ৫০ টাকা কেজি। এরপরই মানুষ কিনে আটাশ চাল। ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে এই চাল। ব্যবসায়ী মিনহাজ উদ্দিন বলেন, চালের দাম বাড়েনি। এখন বিদ্যুতের দাম বাড়াতে চাউলের দাম বাড়ার আশঙ্কা তাঁরা করছেন।

এদিকে ভোর থেকে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের ট্রাকের চালের জন্য সকাল থেকে নগরের বিভিন্ন জায়গায় মানুষকে জড়ো হয়ে বসে থাকতে দেখা গেছে। নগরের বিনোদপুর এলাকায় ভোর থেকে বসেছিলেন অন্তত ৫০ থেকে ৬০ জন নারী ও পুরুষ। এদের একজন ওয়াজেদুল ইসলাম বলেন, সপ্তাহে পাঁচ দিন ৩০ টাকা দর কেজিতে তাঁর চাল কিনতে পারেন। তিনি আজকে ভোর সাড়ে ৬টায় এসেছেন লাইনে আগে দাঁড়ানোর জন্য। টিসিবির ট্রাক ১০টার পর আসে। একই এলাকায় টিসিবি ট্রাকের জন্য মৌসুমী আক্তার অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, আগে না এসে লাইনে দাঁড়ালে চাল পাওয়া যায় না। এ কারণে সকালেই এসেছেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রথম আলোকে বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় বাজার এখন ঊর্ধ্বমুখী। সরকারকে বাজার নিয়ন্ত্রণে শক্ত হাতে মনিটর করে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও বলেন, আজকে বাজারে ভোক্তা পর্যায়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। এখন তাহলে খামারি কত টাকা পাচ্ছে? এই জিনিসটা সরকারকে মনিটর করে বের করে বাজারে অভিযান চালাতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।